২৮ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

পশ্চিমাঞ্চল রেলওয়েতে কেনাকাটায় বড় দুর্নীতি, নথি নিল দুদক

স্টাফ রিপোর্টার : ময়লা ফেলার একটি ঝুড়ি কেনার কথা ছিল ৩৩৮ টাকায়। কিন্তু কেনা হয় ১৩ হাজার টাকায়। ৪৮৬ টাকার প্রতিটি হ্যাকসো ফ্রেম কেনা হয় ৩ হাজার ৪৫০ টাকায়। ২০১৮-১৯ অর্থবছরে পশ্চিমাঞ্চল রেলওয়েতে কেনাকাটায় এমন ভয়াবহ দুর্নীতি করে বিপুল টাকা লুটে নেওয়া হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়েতে পাঁচ বছর পর ওই অর্থবছরে কেনাকাটায় লুটপাটের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে পাঁচজনের একটি দল রাজশাহী রেলভবনে অভিযান চালিয়েছে। এ সময় ক্রয়সংক্রান্ত বেশ কিছু নথিপত্রের ফটোকপি নিয়ে যায় দুদকের এই দল।

আরও পড়ুনঃ   আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

দুদক কর্মকর্তারা পশ্চিম রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারের কক্ষে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন। এরপর কিছু কাগজপত্র নিয়ে চলে যান। যাওয়ার সময় দুদকের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন সাংবাদিকদের বলেন, ‘২০১৮-১৯ অর্থবছরে পশ্চিম রেলের কেনাকাটায় বড় দুর্নীতি হয়েছে। নিরীক্ষায় এসব দুর্নীতির চিত্র উঠে এসেছে। রেলওয়ে কর্তৃপক্ষ কিছু কর্মকর্তাকে বিভাগীয় শাস্তিও দিয়েছে। এর সূত্র ধরেই দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় তারা অনুসন্ধান শুরু করেছেন। অনুসন্ধান শেষে দুদক কমিশনে প্রতিবেদন পাঠানো হবে। তারপর যে নির্দেশনা আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুনঃ   তিন দিন অটো চালিয়েও জরিমানার টাকা ওঠে না, ট্রাফিক অফিসে বিক্ষোভ

উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থবছরে পশ্চিমাঞ্চল রেলওয়েতে বিভিন্ন কেনাকাটায় কয়েক শ কোটি টাকার দুর্নীতির চিত্র উঠে আসে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের নিরীক্ষায়। রেল কর্তৃপক্ষ এসব অডিট আপত্তি নিষ্পত্তি করতে পারেনি। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় অবসরে যাওয়া কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার পেনশনসহ যাবতীয় পাওনা পরিশোধ করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ‘কেনাকাটার ক্ষেত্রে পশ্চিমাঞ্চল রেলওয়েতে নিয়মবহির্ভূত কিছু হয়েছে কিনা, দুদক সেই তদন্তে এসেছে। আমরা তাদের চাহিদামতো কাগজপত্র সংগ্রহ করেছি। যেসব কাগজপত্র তাৎক্ষণিক দেওয়া যায়নি, সেগুলো রোববার দেওয়া হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST