৪ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নভেম্বরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, কবে কোথায় খেলা

অনলাইন ডেস্ক : ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির মাঝেও চলতি নভেম্বরে হাজির হচ্ছে আরও এক ফিফা উইন্ডো। চলতি বছরে শেষবারের মতো মাঠের খেলায় দেখা যাবে আন্তর্জাতিক দলগুলোকে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে দুটি করে ম্যাচ রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। ভিন্ন ভিন্ন দলের মুখোমুখি এই দুই দল।

বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় চলতি মাসে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে খেলবে মেসির দল। ১৫ নভেম্বর (শুক্রবার) ভোর সাড়ে পাঁচটায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আর বছরের শেষ ম্যাচে ২০ নভেম্বর (বুধবার) ভোর ৬টায় পেরুর বিপক্ষে দেখা যাবে আলবিসেলেস্তেদের।

আরও পড়ুনঃ   দ্বিতীয় পাতা

দুই প্রতিপক্ষের বিপক্ষেই সুখস্মৃতি আছে আর্জেন্টিনার। প্যারাগুয়ের বিপক্ষে সবশেষ ছয় বারের দেখায় আলবিসেলেস্তেরা জিতেছে দুটিতে। একটি ম্যাচে জয় পেয়েছে প্যারাগুয়ে ও তিনটি ম্যাচ ড্র হয়েছে। আরেক প্রতিপক্ষ সব পেরুর বিপক্ষে ১৪ ম্যাচের ১০টিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা। বাকি ৪টি ম্যাচ ড্র হয়েছে।

এদিকে ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। পরের ম্যাচে ২০ নভেম্বর (বুধবার) ভোর পৌনে ৭টায় উরুগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা। ভেনেজুয়েলার বিপক্ষে সবশেষ ১৮ ম্যাচের ৯ ম্যাচেই ব্রাজিল পেলেও শেষ ম্যাচে করেছে ড্র।

আরও পড়ুনঃ   সিরিজ খেলতে ভারতীয় দল সিলেটে

অন্যদিকে চলতি বছরের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে সর্বশেষ উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। টাইব্রেকারে সেই ম্যাচে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে হারিয়েছিল উরুগুয়ে।

এখনও পর্যন্ত ১০ ম্যাচে ৭ জয়, দুটি হার ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপে শীর্ষে আছে আর্জেন্টিনা। ১০ ম্যাচে পাঁচটি জয়, চার ম্যাচ হার ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে ব্রাজিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১১

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১২

নিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৪

মান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১৫

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

১৬

সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

১৭

অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ

১৮

মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST