৩ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাঘায় বিএনপির অফিসে রাতের আঁধারে আগুন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ আগুনে অফিসের সামনের বারান্দা পুড়ে গেছে। শনিবার রাতে উপজেলার আড়ানী ইউনিয়নের ৩ ওয়ার্ডের ঝিনা রেলগেটবাজারে বিএনপির এ কার্যালয়ে আগুনের ঘটনা ঘটে।

এ বিষয়ে ঝিনা রেলগেটবাজার পাহারাদার (নাইটগার্ড) রফিকুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো রাতের খাবার খাওয়ার পর পাহারার কাজে বাজারে আসি। বাজারে দক্ষিণ পাশে বিএনপির অফিসটি। রাত ২টার দিকে কে বা কারা আগুন লাগিয়ে দ্রুত চলে যায়। তবে চারদিকে টর্চলাইট দিয়ে কাউকে দেখতে পাইনি। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে করেন।

আরও পড়ুনঃ   নবীন শিক্ষার্থীদের রাকসু’র ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

আড়ানী ইউনিয়নের ৩ নম্বর ঝিনা ওয়ার্ড বিএনপির সভাপতি আক্কাস আলী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পর নিজ এলাকায় আওয়ামী লীগ-বিএনপিসহ সব দলের লোকজন নিয়ে মিলেমিশে থাকার চেষ্টা করেছি। কিন্তু অতি-উৎসাহী কিছু আওয়ামী লীগ নানাভাবে প্রভাব খাটানোর চেষ্টা করছে। অতি-উৎসাহী আওয়ামী লীগাররা এলাকায় অশান্তি সৃষ্টি করছে। রাতের আঁধারে এমন কাণ্ড তারাই ঘটিয়েছে বলেও আশঙ্কা করছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

১৭ বছর আগে ঝিনা বাজারে সেমিপাকা বিএনপি কার্যালয় নির্মাণ করা হয়। দীর্ঘদিন কোনো লোকজন ও নেতাকর্মী অফিসে বসেনি। ছাত্র-জনতার আন্দোলনের পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই কার্যালয় ব্যবহার করে নিয়মিত বসছেন।

আরও পড়ুনঃ   বিএনপি নেতা টুকুর বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার

ঝিনা বাজারের চা স্টল উজ্জ্বল হোসেন বলেন, দোকানে ছিলাম। ঘর পোড়ার পটপট শব্দ শুনে দোকান থেকে বের হয়ে দেখি আগুনে পুড়ছে। পরে পাহারাদারকে ডেকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বাঘা থানার ওসি আবু সিদ্দিক বলেন, ঘটনাস্থল পুলিশ তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST