৩১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

তৃতীয় দিনেই ইনিংস ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

অনলাইন ডেস্ক : ফুটবলে মেয়েদের সাফ জয়ে এখন উৎসবে মাতোয়ারা পুরো দেশ। তার ঠিক উল্টো চিত্র বাংলাদেশ ক্রিকেট দলের। চট্টগ্রাম টেস্টে লজ্জার হার সঙ্গী হয়েছে বাংলাদেশর। তৃতীয় দিনেই ইনিংস ও ২৭৩ রানে হেরেছে নাজুমুল হোসেন শান্তর দল। এই হারে ২-০ তে হোয়াইটওয়াশ হলো স্বাগতিকরা।

চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস ও উইন মুল্ডারের সেঞ্চুরিতে ৫৭৫ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাটিং ব্যর্থতায় ১৫৯ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ।

আরও পড়ুনঃ   The King And Paupers

ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানের মধ্যে তিন উইকেট হারায় বাংলাদেশ। সাদমান ইসলাম ১৬ বলে ৬, মাহমুদুল জয় ৩১ বলে ১১ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান মুমিনুল হক।

এরপর জাকির হাসানকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত। তবে দলীয় ৪৩ রানে ২৬ বলে ৭ রান করে আউট হন জাকির।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দলীয় একশো রানের আগেই ৮ উইকেট হারায় বাংলাদেশ। জাকির ৭, মুশফিকুর রহিম ২, মেহেদী হাসান মিরাজ ৬, শান্ত ৩৬ ও তাইজুল ১ রান করে সাজঘরে ফিরে যান।

আরও পড়ুনঃ   ছাত্র রাজনীতির বিষয়ে সিদ্ধান্তের পরই রাকসু নির্বাচন: রাবি উপাচার্য

এরপর মাহিদুল ইসলাম অঙ্কন ও হাসান মাহমুদের ব্যাটে ভর করে একশো পেরোয় বাংলাদেশ। তবে দলীয় ১৩১ রানে ৬৪ বলে ২৯ রান করে আউট হন অঙ্কন।

আর শেষ ব্যাটার হিসেবে নাহিদ রানা আউট হলে ১৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পক্ষে কেশভ মহারাজ নেন ৫টি উইকেট।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST