২৩ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে ছিনতাইয়ের অভিযোগে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার; ছিনতাইকৃত সাইকেল উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর দামকুড়া থানার শিতলাই তালুকদার পাড়া এলাকা থেকে বাই সাইকেল ছিনতাইয়ের অভিযোগে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: বিশাল (২০), মো: তানজীম আহমেদ (২০), মো: নাঈম হোসেন (২০) ও মো: সাঈদ হাসান শান্ত (২১)। বিশাল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়ার মো: রানার ছেলে, তানজীম একই থানার গোলজারবাগ গুড়িপাড়ার মো: ইলিয়াসের ছেলে, নাঈম হড়গ্রাম নতুনপাড়ার মো: রবিউল ইসলামের ছেলে, সাঈদ একই এলাকার মো: টুটুল শেখের ছেলে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২২ অক্টোবর রাত ১০ টায় দামকুড়া থানার তালুকপাড়ায় চার ছিনতাইকারী দু’টি মোটরসাইকেলে এসে হাবিব নামক এক ব্যক্তির বাই সাইকেল ছিনতাই করে কর্ণহার থানার সল্লাপাড়ার দিকে পালিয়ে যায়। এদিকে হাবিব তার পরিচিত একজনকে মোবাইল ফোনে ছিনতাইয়ের ঘটনাটি জানায়। ঐ ব্যক্তি স্থানীয় জনতাকে নিয়ে সল্লাপাড়া বটতলা মোড়ে পথরোধ করে দুই ছিনতাইকারীকে সাইকেলসহ আটক করে। এসময় দুই ছিনতাইকারী কৌশলে পালিয়ে যায়। সংবাদ পেয়ে কর্ণহার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাইকেলসহ আসামিদের হেফাজতে গ্রহণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করে এবং পলাতক আসামিদের নাম ঠিকানা জানায়। ঘটনাস্থল দামকুড়া থানাধীন হওয়ায় জব্দকৃত বাই সাইকেলসহ আসামিদের দামকুড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দামকুড়া থানার অফিসার ইনচার্জ মো: রবিউল ইসলামের নেতৃত্বে এসআই মো: আশরাফুল ইসলাম ও তাঁদের টিম আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ এপ্রিল দিবাগত রাত ৪ টায় অভিযান পরিচালনা করে পলাতক অপর আসামি নাঈম ও সাঈদকে গ্রেপ্তার করে। এসময় তাদের মোটরসাইকেল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে দামকুড়া থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১০

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১১

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১২

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৫

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

১৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

১৯

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

২০

Design & Developed by: BD IT HOST