২১ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

সমাজসেবার কোনো ভাতা বন্ধহয়নি: বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেছেন, বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতাবন্ধ হওয়ার সংবাদ গুজব। সমাজসেবার কোনো ভাতা বন্ধহয়নি। যথাযথ ব্যক্তি যেন ভাতা পায়তা নিশ্চিত করতে হবে।

সোমবার রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সময়মতো প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে প্রকল্প সংশ্লিষ্টদের উদ্দেশ্যেহুমায়ূন কবীর বলেন, প্রকল্পের নকশা তৈরির সময়সচেতন থাকতে হবে, নকশায় যেন ভুল না হয়। প্রকল্প নিয়মিত পরিদর্শন করতে হবে,পণ্যেরগুণগত মান যাচাই করতে হবে, টেন্ডার যথাযথ করতে হবে। তিনি স্থানীয় লোকজনের নিয়ে প্রকল্পের অংশীজন পরামর্শ সভা করার আহবান জানান।

আরও পড়ুনঃ   রাজনীতির নামে ধর্ম নিয়ে ব্যবসা করতে দেওয়া হবে না : মিলন

স্কুল-কলেজ-মাদ্রাসায় শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করানোর বিষয়ে বিভাগীয় কমিশনার বলেন, আইনের আশ্রয় নিতে কেউ যেন বৈষম্যের শিকার না হয়। বেআইনি প্রক্রিয়ায় কোনো পদত্যাগ হবে না। এক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আরবি বিশ্ববিদ্যালয়ের পরিপত্র অনুসরণ করতে হবে। এইচএসসির ফলাফল মূল্যায়নে যাদের অসন্তুষ্টি আছে তাদের অনলাইনে, এমনকি সাদাকাগজেও আবেদনের সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সভায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সাস্প্রতিক বৃষ্টির কারণে ডেঙ্গুর প্রবণতা কিছুটা বেড়েছে, এটা আরো দুইমাস থাকতে পারে। জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা প্রদান প্রসঙ্গে জানানো হয়, এ বছর যারা টিকামিস করবে তারা আর এটা নিতে পারবে না।কারণপরে এটা আর সরকারিভাবে দেওয়া হবে না।

আরও পড়ুনঃ   গুলিতে শ্রমিক দল কর্মীর মৃত্যু: হাসিনাসহ ১৩৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ভূমি অধিগ্রহণ দ্রুততম সময়ে সম্পন্ন করা, কোনো অজুহাতে যেন চাঁদাবাজি বা মজুতদারি কেউ করতে না পারে সেজন্য মনিটরিং, বাজার মনিটরিং-এ সমন্বিতভাবে কাজ করা, সরকারি উদ্যোগে স্থানীয় পর্যায়ে হিমাগার স্থাপন, অবৈধ স্থাপনাতে কোনো ধরনের ইউটিলিটিসার্ভিস না দেওয়া- এমন অনেক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয় বিভাগীয় উন্নয়ন সমন্বয়সভাতে।

বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ সশরীরে এবং জেলা প্রশাসকগণঅনলাইনেএ সভায় যুক্ত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ

তানোরে এসএসসি পরীক্ষার্থীকে দলবেঁধে শ্লীলতাহানি ও মারপিটের ঘটনায় মামলা, ৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ

নগরীতে ট্রাফিক কনস্টেবলের চেষ্টায় শিশু ‘অপহরণ’ ব্যর্থ

জেলা প্রশাসকের উদ্যোগে বাস চলাচল শুরু

কামারগাঁ ইউনিয়ন পরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

ভূমিসেবা মেলা শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

নতুন রাজশাহী বিনির্মাণের কারিগর রাসিক প্রশাসক রিটন

বিজ্ঞানে আগামী বাজেটে বরাদ্দ বাড়ানোর জোর প্রচেষ্টা থাকবে : ভূমিমন্ত্রী মিনু

যশোরে শিল্পকলা একাডেমি ও পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন সংস্কৃতি মন্ত্রী

১০

নিয়ামতপুরে ধান কাটতে ভরসা শিবগঞ্জের ‘জিনাপাটি’

১১

বিপিজেএর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১২

ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে – ভূমিমন্ত্রী

১৩

আগামী ১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা’

১৪

সাংবাদিক মমিনুল ইসলাম মুন-এর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

১৫

নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা আরএমপি কমিশনারের

১৬

রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১৭

জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে : তথ্যমন্ত্রী

১৮

রাজশাহী কোর্ট কলেজে নবীনবরণ, বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

চামড়া দেশের রপ্তানি খাতের অন্যতম সম্ভাবনাময় খাত : শিল্পমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST