১৬ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে সংবর্ধিত হলেন পাঁচ শ্রেষ্ঠ জয়িতা

স্টাফ রিপোর্টার : জয়িতা অন্বেষণ কর্মসূচির আওতায় রাজশাহী বিভাগের পাঁচ জন সংগ্রামী নারীকে সংবর্ধিত করা হয়েছে। সেই লক্ষ্যে মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সংবর্ধনা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) কেয়া খান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ফয়সল মাহমুদ, আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, জেলা প্রশাসক শামীম আহমেদ, বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেণী।

আরও পড়ুনঃ   ইন্টারনেট বন্ধ নিয়ে জাতির সঙ্গে মিথ্যাচার ও প্রতারণা করেছেন পলক

এছাড়াও আরো বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদফতর রাজশাহীর উপপরিচালক শবনম শিরিন। শ্রেষ্ঠ জয়িতাদের মধ্য থেকে বক্তব্য রাখেন নগরীর তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্য মো. মুহিন।

বিভাগীয় পর্যায়ে সংবর্ধিত পাঁচ জন শ্রেষ্ঠ জয়িতারা হলেন- অর্থনৈতিকভাবে সফল নারী ক্যাটাগরিতে জয়পুরহাট সদর উপজেলার হাছনা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে রাজশাহীর চারঘাট উপজেলার ডা. শিউলী আক্তার, সফল জননী হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গোলসানারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী হিসেবে রাজশাহী নগরের মর্জিনা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য জয়িতা সম্মাননা পাচ্ছেন রাজশাহী নগরের বাসিন্দা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্য মো. মুহিন।

আরও পড়ুনঃ   আমরা সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাই: তারেক রহমান

উল্লেখ্য, তৃণমূলের নারীদের আত্মশক্তিকে উজ্জীবিত করতে এবং তাদের স্বীকৃতি দিতে দেশে প্রতি বছর জয়িতা অন্বেষণ করা হয়ে থাকে। এবারও আবেদনের পর যাচাই-বাছাই শেষে রাজশাহী বিভাগের ৪০ জন সংগ্রামী ও সফল নারীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়।

পরে ওই ৪০ জনের মধ্যে যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১০ জনকে নির্বাচন করা হয়। এর মধ্য থেকে বিভাগীয় পর্যায়ে নির্বাচিত ১০ জন শ্রেষ্ঠ জয়িতার মধ্য থেকে ৫ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST