২০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

ফেল থেকে পাসের দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডে তালা ঝুলিয়ে বিক্ষোভ

অনলাইন ডেস্ক : এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ফলাফল পরিবর্তন করে পাস ঘোষণার দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের ফটকে তালা ঝুলিয়েছেন একদল শিক্ষার্থী।

রোববার (২০ অক্টোবর) বেলা ১১টা থেকে কুমিল্লা বোর্ডের অন্তর্গত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেন। এ সময় তারা শিক্ষা বোর্ডের প্রধান ফটক আটকে দেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের জানান, এখানে যারা বিক্ষোভ করেছেন, তাদের সবাই এসএসসিতে ভালো ফল করেছেন। কিন্তু এবারের এইচএসসি পরীক্ষায় তাদের উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। সাতটি বিষয়ে পরীক্ষা হলেও বাকি বিষয়গুলো এসএসসির ফলাফল থেকে ম্যাপিং করা হয়েছে। প্রয়োজনে সব বিষয়ে ম্যাপিংয়ের করে ঘোষিত ফলাফল পরিবর্তন করে তাদের পাস দেখানোর দাবিতে আন্দোলন করছেন তারা।

আরও পড়ুনঃ   টানা বর্ষণে বেনাপোল কাস্টমস হাউজে জলাবদ্ধতা : বন্দরে পণ্য লোড-আনলোড ব্যাহত

জানা গেছে, সম্প্রতি প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলে অকৃতকার্যরা সকাল থেকে বোর্ডে ঢুকে পড়েন। তারা শিক্ষা বোর্ডের সিদ্ধান্তকে বৈষম্যমূলক উল্লেখ করে প্রতিবাদ জানান এবং বিভিন্ন স্লোগান দেন। পরে বোর্ডের নিরাপত্তারক্ষীরা এগিয়ে এসে তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে তারা চলে যান বোর্ড চেয়ারম্যানের ভবনে। তারা বোর্ডের মূল ফটকটি তালা দেন। পরে কয়েকজন প্রতিনিধি যান বোর্ড চেয়ারম্যানের কক্ষে। বোর্ড চেয়ারম্যান ড. নিজামুল করিম শিক্ষার্থীদের দেওয়া লিখিত অভিযোগ মন্ত্রণালয়ে পাঠাবেন বলে শিক্ষার্থীদের প্রতিনিধিদের আশ্বাস দেন। তারা সেই আশ্বাস মেনে ফটকে আসলে নিচে অবস্থানরত শিক্ষার্থীরা তা মেনে নেননি। তারা আজই এখনই সবার পাসের ফল পেতে চান বলে জানিয়ে দেন। বিকাল পর্যন্ত শিক্ষার্থীরা ফটকেই রয়েছেন।

আরও পড়ুনঃ   আগাম প্রস্তুতির কারণে বন্যা থেকে রক্ষা পেলো রাণীনগর-আত্রাই উপজেলা

এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা তাদের বলেছি ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে। আমরা তাদের দাবির বিষয়টি মন্ত্রণালয়ে জানাবো। কিন্তু তারা তা না শুনেই ফটকের সামনে বসে আছে। তারা আজই সবাই ফল চায়। সবাই পাস চায়।’-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১০

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১১

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১২

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৩

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৪

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৫

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৬

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৭

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৮

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

২০

Design & Developed by: BD IT HOST