৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বগুড়ায় আওয়ামী লীগ ও যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় আওয়ামী লীগ ও যুবলীগের সাত নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের ফুলতলা ও নন্দীগ্রাম থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার দুপুরে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

শহরে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফুলতলা এলাকার ঝন্টু মিয়া, মানিক হোসেন এবং শহরের চক কানপাড়া এলাকার বাপ্পী মিয়া। তাঁরা তিনই যুবলীগের কর্মী।
এর মধ্যে ঝন্টুর বিরুদ্ধে দুটি হত্যাসহ ১২টি, মানিকের বিরুদ্ধে দুটি এবং বাপ্পীর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

আরও পড়ুনঃ   রাসিক প্রশাসকের সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

অপর দিকে নন্দীগ্রামে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুনসহ চার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফেরদৌস আলম, আওয়ামী লীগ কর্মী মাসুদ রানা ও ভাটরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম। তাঁদের নামে ককটেল বিস্ফোরণ ও মারধরের অভিযোগে মামলা রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদেরকে গ্রেপ্তারের পর আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১০

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১১

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৪

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৫

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৬

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৭

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১৯

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST