২৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে সুকান্ত বর্মন (২৮) নামে এক যুবক মারা গেছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাগজানা হঠাৎপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত সুকান্ত ওই উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতুনপুর গ্রামের ছানা বর্মনের ছেলে। তিনি এক শিশু কন্যার বাবা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেন সকালে পাঁচবিবি স্টেশনের অভিমুখে যায়। ট্রেনটি আনুমানিক সাড়ে ৮টার দিকে বাগজানা হঠাৎপাড়া নামক এলাকা দিয়ে যাওয়ার সময় সুকান্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুনঃ   রাতে নিখোঁজ, সকালে কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার

বাগজানা ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য আরিফ হোসেন বলেন, সুকান্ত ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ ছিল। এই নিয়েই তিনি সকালে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ঘটনাটি পাঁচবিবি থানার পুলিশ মাধ্যমে জেনেছি। নিহত ব্যক্তির মরদেহ তার পরিবার নিয়ে গেছে। সেখানে রেলওয়ের পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST