১৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাসায় ডেকে কিশোরীকে ধর্ষণের ভিডিও ধারণ, থানায় মামলা

অনলাইন ডেস্ক : মাছ কাটার জন্য ডেকে কিশোরীকে (১৪) ধর্ষণ করে অটোচালক। ওই সময় ভিডিও ধারণ করে আরেক যুবক। পরে ভিডিও দেখিয়ে ভুক্তভোগী পরিবারকে জিম্মির চেষ্টা করে তারা। গতকাল বুধবার ভুক্তভোগীর মা থানায় মামলা দায়েরের পর বিষয়টি জানাজানি হয়।

এর আগে গত শনিবার চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ আরেফিন নগরের মুক্তিযোদ্ধা কলোনির মান্নার পাহাড়ে এই ঘটনা ঘটে।

মামলায় আসামিরা হলেন-মুক্তিযোদ্ধা কলোনি মান্নার পাহাড়ের অটোরিকশা চালক মো. শামীম (৫০), ধর্ষণের ভিডিও ধারণকারী একই এলাকার হাবিব (৪৬) ও মান্না (৪৮)।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগীর মা জানান, ‘অন্যের বাসায় কাজ করার জন্য ওই দিন আমি বাসা থেকে বেরিয়ে যাই। সেদিন আমার স্বামীও ঘরে ছিল না। ঘরে আমার মেয়েকে একা পেয়ে আসামিরা এ ধরনের ঘটনা ঘটায়। মাছ কাটার কথা বলে আমার মেয়েকে ডেকে নিয়ে ধর্ষণ করে শামীম। এ কাজে সহযোগী ছিল আরও দুজন। সকলের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি চাই আসামিরা সর্বোচ্চ সাজা পাক।’

আরও পড়ুনঃ   নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১২ জন

তিনি বলেন, ‘হাবিব ও মান্না পরস্পর যোগসাজশে আমার মেয়ের ভিড়িও ধারণ করে। আমার মেয়ের সেই ভিডিও দেখিয়ে আমাদের থেকে টাকাও চায়। আমার একমাত্র ছোট্ট মেয়েটাকে শেষ করে ফেলছে ওরা। আমি তাদের শাস্তি চাই।’

এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন ভুক্তভোগী ওই কিশোরীর মা কাজে গেলে মেয়েটাকে ঘরে একা পেয়ে সুপরিকল্পিতভাবে তাকে মাছ কাটার কথা বলে বাসায় ডেকে নিয়ে যায় শামীম। পরে তার হাত, পা ও মুখ চেপে ধরে ধর্ষণ করে। ঘটনার পরদিন ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়ে।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে আমবাগানের শতাধিক গাছ কেটে সাবাড়, থানায় মামলা

পরে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করানো হয়। ওই সময় আসামিরা ধর্ষণের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে টাকা আদায়ের চেষ্টা করে বলে এজাহারে উল্লেখ করা হয়।

ওসি আরিফুর রহমান আজকের পত্রিকা বলেন, ‘ঘটনার বিষয়ে জানতে পেরে আমরা দ্রুত থানায় মামলা নিই। বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করছি। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছে। যেকোনো মূল্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১০

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১১

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১২

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৩

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৪

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

১৫

ভূমিমন্ত্রী দুই দিনের সফরে রাজশাহী আসবেন শুক্রবার

১৬

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

১৮

রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান

১৯

নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST