১৬ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

ছক্কায় ভাঙলেন গাড়ির কাঁচ, সেটাই পেলেন পুরস্কার

অনলাইন ডেস্ক : ভারতের ওমেন্স প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) বল–ব্যাটে দারুণ পারফর্ম করছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার এলিস পেরি। তার দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও ইতোমধ্যে টুর্নামেন্টটির ফাইনালে ওঠে গেছে। দলের এমন সফলতার পেছনে দুর্দান্ত ভূমিকা রয়েছে পেরির। টুর্নামেন্টের ১১তম ম্যাচে বেঙ্গালুরু ও ইউপি ওয়ারিয়র্স মুখোমুখি হয়েছিল। যেখানে ৫৮ রানের ইনিংস খেলার পথে ছয় হাঁকিয়ে গাড়ির কাঁচ ভেঙে দেন পেরি।

টাটা কোম্পানির গাড়িটি ওই সময় বাউন্ডারি লাইনের পাশেই রাখা ছিল। দীপ্তি শর্মার করা ডেলিভারি বল উড়িয়ে মেরে বাউন্ডারিতে পাঠান অজি তারকা। সেই বল উড়ে গিয়ে সেখানে থাকা গাড়ির পেছনের সিটের কাঁচে আঘাত করে। কাঁচ ভেঙে গেছে দেখে তখনই মাথা চেপে ধরেন পেরি, মূলত চমকে গিয়েছিলেন তিনি। সেই ভাঙা কাচগুলোই এবার তার হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   ‌‘বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা জোরদারের সুযোগ রয়েছে’

টাটা কোম্পানির পক্ষ থেকে কাঁচের টুকরোগুলো একত্রিত করে একটি ফ্রেম বানানো হয়। পরে সেই ফ্রেম উপহার দেওয়া হয় ভাঙা কাঁচের ‘ঘাতক’ পেরিকে। এমন উপহার পেয়ে তিনি হাসি থামাতে পারেননি, পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার হতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে।

বেঙ্গালুরুর ফাইনালে ওঠার লড়াইয়েও এই অজি অলরাউন্ডার দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ৬৬ রান করেন পেরি। যার ওপর ভর করে বেঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে ১৩৫ রান সংগ্রহ করে। পেরি ছাড়া দলটির হয়ে আর কোনো ব্যাটসম্যানই ২০ রানের ঘরও ছুঁতে পারেননি। তবে বেঙ্গালুরুর দেওয়া লক্ষ্য তাড়ায় মুম্বাই থেমেছে ১৩০ রানে। ফলে ৫ রানের জয়ে শেষ হাসি হাসে আরসিবি। আগামীকাল (রোববার) শিরোপার লড়াইয়ে তারা দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে।

আরও পড়ুনঃ   পাঁচ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

উল্লেখ্য, পুরো টুর্নামেন্টজুড়ে দারুণ ধারাবাহিক ছিলেন পেরি। এখন পর্যন্ত ডব্লিউপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি। ৮ ম্যাচে ৬২.৪০ গড়েন পেরি ৩১২ রান করেছেন। ব্যাট করেছেন ১৩০–এর বেশি স্ট্রাইকরেটে। পাশাপাশি বল হাতেও তিনি ৮ ইনিংসে ৭ উইকেট পেয়েছেন। এর মধ্যে এক ম্যাচেই তিনি মাত্র ১৫ রানে শিকার করেন ৬ উইকেট। যা ডব্লিউপিএলের ইতিহাসে সবচেয়ে সেরা বোলিং ফিগার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST