২৯ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

ইন্টার মায়ামির অনুশীলনে মেসি, মাঠে ফিরছেন কবে

অনলাইন ডেস্ক : লিওনেল মেসি কবে ফিরবেন মাঠে—গত কয়েক মাস ধরে অনেক ভক্ত-সমর্থকের প্রশ্ন যে এটাই। কারণ চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় মাঠে ফেরার দিনক্ষণ স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে ইন্টার মায়ামির অনুশীলনে মেসির থাকা কিছুটা হলেও আশাবাদী করে তুলেছে ফুটবলপ্রেমীদের।

ইএসপিনের প্রতিবেদক লিজি বেচেরানো সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। ২৯ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, সতীর্থদের সঙ্গে অনুশীলন করছেন মেসি। বেচেরানো ক্যাপশন দিয়েছেন, ‘মেসি দলের অনুশীলনে ফিরেছেন। পাঁচ সপ্তাহ পর তিনি ফিরেছেন। শিকাগো ফায়ারের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন তিনি।’ রোববার মেজর লিগ সকারে (এমএলএস) মায়ামি খেলবে শিকাগো ফায়ারের বিপক্ষে। বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে হবে ইন্টার মায়ামি-শিকাগো ফায়ার ম্যাচ।

দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেও এমএলএসের ম্যাচে মেসি থাকবেন কি না, সেটা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের ক্রীড়া সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’কে গতকাল দেওয়া সাক্ষাৎকারে ইন্টার মায়ামির কোচ জেরার্দো তাতা মার্তিনো কথা বলেছেন মেসিকে নিয়ে। মার্তিনো বলেছেন,‘বেশ কিছু ড্রিল ছিল। যাতে সে একটা ন্যুনতম পর্যায়ে খেলার জন্য ফিট হয়ে ওঠে। তবে খেলার জন্য এখনো কোনো মেডিকেল ছাড়পত্র পায়নি।’

আরও পড়ুনঃ   পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণকে র‌্যাংক ব্যাজ পরালেন পুলিশ কমিশনার

১৫ জুলাই বাংলাদেশ সময় সকালে কোপা আমেরিকার ফাইনালে গোড়ালির চোটে পড়ে মাঠ ছাড়তে হয় মেসিকে। আর্জেন্টিনার তারকা ফুটবলারের গোড়ালি ফুলে যাওয়ার ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়। একারণে কোপা আমেরিকা পরবর্তী ইন্টার মায়ামি যে সাত ম্যাচ খেলেছে, কোনোটিতেই খেলতে পারেননি মেসি। চোটাক্রান্ত আর্জেন্টাইন ফুটবলারের চিকিৎসা কীভাবে চলছে, সেটা জানিয়েছেন মার্তিনো। ‘দ্য অ্যাথলেটিক’কে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনো বলেছেন,‘এটা মেডিকেল টিম দেখছে। তবে বাস্তবে মনে হচ্ছে এই চোটটা একটু কঠিন। মাঠে ফিরতে হলে লিও ও স্টাফ দুই পক্ষকেই কঠোর পরিশ্রম করতে হবে।স্টাফরা তার দেখাশোনা করছে। লিওর গোড়ালি মচকে যাওয়ার কোনো শঙ্কা আপাতত নেই।’

আরও পড়ুনঃ   অনলাইনে কোপা আমেরিকা দেখবেন যেভাবে

এর আগে মেসি ফিজিওদের সঙ্গে আলাদা অনুশীলন করেছিলেন। গত শুক্রবার সাংবাদিকদের সেটা জানিয়েছিলেন মার্তিনো। মায়ামি কোচের মতে ১৯ অক্টোবর এমএলএসের নতুন মৌসুম শেষ হওয়ার আগে ফিরতে পারেন মেসি। আর্জেন্টাইন কিংবদন্তিকে ছাড়া ইন্টার মায়ামির সাম্প্রতিক সময়টা কাটছে অম্লমধুর। লিগস কাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে মায়ামি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ক্লাবটি এমএলএসের প্লে অফ নিশ্চিত করেছে। শুধু ইন্টার মায়ামিই নয়, চোটের কারণে আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচের দলেও জায়গা হয়নি মেসির। ৫ সেপ্টেম্বর বুয়েনস এইরেসে চিলির বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের সপ্তম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে ১০ সেপ্টেম্বর খেলবে আলবিসেলেস্তেরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১০

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১১

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১২

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৩

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৪

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৫

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৬

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

২০

Design & Developed by: BD IT HOST