২২ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হতে যাচ্ছেন জাপানের তোমিকো

অনলাইন ডেস্ক : বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসাবে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে চলেছেন ১১৬ বছর বয়সী জাপানি নারী তোমিকো ইতুকা। চলতি সপ্তাহে ১১৭ বছর বয়সী স্প্যানিশ নারী মারিয়া ব্রানিয়াস মোরেরার মৃত্যুর পর তিনিই সবচেয়ে বয়স্ক নারীর খেতাব পেতে যাচ্ছেন বলে বুধবার একটি রিসার্চ গ্রুপ জানিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক জেরোন্টোলজি রিসার্চ গ্রুপ বলেছে, ১৯০৮ সালের ২৩ মে তোমিকো ইতুকার জন্ম। বর্তমানে তিনি পশ্চিম জাপানের আশিয়াত শহরে বসবাস করছেন।

আরও পড়ুনঃ   ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত আল জাজিরার সাংবাদিক কোমায়

এর আগে, গত সোমবার বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির খেতাবধারী স্প্যানের বাসিন্দা মারিয়া ব্রানিয়াস মোরেরা মারা যান। স্পেনের একটি নার্সিং হোমে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পর বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হতে চলেছেন জাপানের নাগরিক তোমিকো ইতুকা। তিনি একজন পর্বতারোহী ছিলেন।

তিন সন্তানের মা ইতুকা। ১৯০৮ সালে যখন আইফেল টাওয়ার থেকে প্রথমবারের মতো দীর্ঘপাল্লার দূরত্বে রেডিও বার্তা পাঠানো হয়, রাইট ভ্রাতৃদ্বয় ইউরোপ ও আমেরিকায় তাদের বিমানের প্রথম পাবলিক ফ্লাইট পরিচালনা করেছিলেন; সেই বছরে জন্মগ্রহণ করেন ইতুকা।

আরও পড়ুনঃ   প্রথম বিদেশি নেতা হিসেবে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করছেন নেতানিয়াহু

সত্তরের কোটায় বয়স থাকাকালীন ইতুকা প্রায়ই পর্বতে আরোহণ করতেন। সেই সময় জাপানের ৩ হাজার ৬৭ মিটার (১০ হাজার ৬২ ফুট) উচ্চতার মাউন্ট ওনটেক পর্বতে দু’বার আরোহণ করেছিলেন তিনি।

জেরোন্টোলজি রিসার্চ গ্রুপ বলেছে, হাইকিং বুটের পরিবর্তে স্নিকার্স ব্যবহার করে পর্বতে আরোহণ করে নিজের গাইডকে অবাক করে দিয়েছিলেন ইতুকা। ১০০ বছর বয়সে তিনি লাঠি ব্যবহার না করেই পাথুরে পথ পাড়ি দিয়ে জাপানের আশিয়ার তীর্থস্থানে পৌঁছেছিলেন বলে জানিয়েছে গ্রুপটি।-সূত্র: রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST