২১ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

আলোচিত সাবেক এমপি বদি কারাগারে

অনলাইন ডেস্ক: ‘ইয়াবা গডফাদার’ খ্যাত কক্সবাজার–৪ আসনের সাবেক এমপি ও আ. লীগ নেতা আবদুর রহমান বদিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হামিমুন তামজিদের আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুপুরের পরে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের কড়া পাহারায় আদালতে তোলা হয় টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বদিকে। এ সময় আদালত এলাকায় উৎসুক জনতা বিভিন্ন কটূক্তিমূলক স্লোগান দিতে থাকেন। পরে বিকেল সাড়ে ৪টায় কড়া নিরাপত্তার মধ্যে তাকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ   ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন দেখে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকার একটি বাসা থেকে আটক করা হয়। পরে তাকে কক্সবাজারের টেকনাফ থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ (৫৩) আবদুর রহমান বদিসহ ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে টেকনাফ থানায় হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ১২টি পেট্রোলবোমা ও ১৫টি ককটেল উদ্ধার

তথ্যমতে, আবদুর রহমান বদি ২০০২ সালে টেকনাফ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০০৮ সালে তিনি কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি জয়ী হন। তাঁর দুই ভাইসহ ২৬ জন নিকটাত্মীয় জেলার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

এ নিয়ে সারা দেশে সমালোচনার মুখে ২০১৮ সালে ওই আসনে বদিকে বাদ দিয়ে তাঁর স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মনোনয়ন পান শাহীন আক্তার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST