২৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

‘না জানিয়ে’ বিএনপির কমিটিতে নাম, দুই নেতার পদত্যাগ

স্টাফ রিপোর্টার: রাজনীতি করেন না, কিন্তু দলীয় কমিটিতে এসেছে নাম- রাজশাহীতে না জানিয়ে ওয়ার্ড কমিটিতে নাম দেওয়ার অভিযোগ এনে পদত্যাগ করেছেন, সদ্য পদ পাওয়া বিএনপির দুই নেতা। সম্প্রতি নগর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন এই দুই ব্যক্তি।

পদত্যাগকারী দুই ব্যক্তি হলেন, মাহমুদুল হক রুবেল ও হায়দার আলী। তারা দুজনই রাজপাড়া থানার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত হন।

আরও পড়ুনঃ   বাঘায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

দুই ব্যক্তি দাবি করেন, তারা বিএনপির রাজনীতি করেন না। এমনকি কোনো পদের জন্যও আবেদন করেননি। শনিবার (২৭ জুলাই) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পদত্যাগপত্র জমা দেওয়া ওই দুই ব্যক্তি।

পৃথক পৃথক পদত্যাগপত্রে তারা দাবি করেন, নগর বিএনপির সদ্য ঘোষিত ওয়ার্ড কমিটিতে তারা কোনো পদের জন্য আবেদন করেননি। সংগঠনের ঊর্ধ্বতন নেতারা তাদের মতের বিরুদ্ধে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনোনীত করেন। বর্তমানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে ইচ্ছুক নন তারা। ভবিষ্যতেও কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হবেন না বলে উল্লেখ করেন তারা।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় আওয়ামী লীগের সাবেক সভাপতিসহ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

তবে রাজশাহী নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা জানান, আমাদের অনেক লোক রয়েছে। কারো ওপর দায়িত্ব চাপিয়ে দেওয়ার মতো পরিস্থিতি নেই। তাদের জোর করে পদ চাপিয়ে দেইনি। আমাদের টিম সম্মেলন করে এগুলো করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

১

পরিকল্পনা কমিশনের সদস্যের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ ও মতবিনিময়

২

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

৩

রামগতিতে সংযোগ সড়ক ভেঙে বিচ্ছিন্ন জনপদ

৪

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ আটক ৩

৫

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

৬

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, ডাকাতির সরঞ্জাম উদ্ধার

৭

রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে: এ্যানি

৮

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

৯

নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

১০

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

১১

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

১২

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

১৩

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

১৪

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

১৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১৬

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১৭

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

১৮

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৯

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST