২৬ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

তানোরে পরোকিয়ায় বাঁধা দেয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

সাইদ সাজু, তানোর: রাজশাহীর তানোরে পরোকিয়ায় বাঁধা দেয়ায় পেট্রোল ঢেলে দুই সন্তানের জননী গৃহবধু (স্ত্রীকে) পুড়িয়ে হত্যা করেছে এক স্বামী। ওই গৃহবধূর নাম সাথী বেগম (২২)। তিনি নাচোল উপজেলার হাকরইল গ্রামের শহিদুল ইসলামের কন্যা। এঘটনায় নিহতের পিতা বাদি হয়ে ঘাতক স্বামীকে আসামী করে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘাতক স্বামী তানোর উপজেলার নয়টি পাড়া গ্রামের মৃত গোলাম মোস্তফার পুত্র আয়াতুল্লাহ (২৬) কে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ।
মামলার বিবরণ ও পুলিশ সুত্রে জানা গেছে, স্বামীর পরোকিয়ায় বাঁধা দিয়ে আসছিলেন স্ত্রী। এনিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ ও ঝগড়া চলছিলো। বুধবার দুপুরে এই জেরে স্বামী বাজার থেকে পেট্রোল এনে স্ত্রীর গায়ে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় প্রতিবেশীরা ওই গৃহবধূকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ওই গৃহবধূকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকা নেয়ার পথে রাতে ওই গৃহবধূর মৃত্যু হয়। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, পরোকিয়ার জেরেই স্বামী তার স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করে। তিনি বলেন, এঘটনায় তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং ঘাতক স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST