১৩ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

নাইজেরিয়ায় স্কুল ভবন ধসে ২১ জন নিহত

অনলাইন ডেস্ক : নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি স্কুল ভবন ধসে ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।
রেডক্রস ও প্রত্যক্ষদর্শীরা এ কথা জানিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সকালে পরীক্ষা চলাকালে রাজ্যের জোস নর্থ জেলার সেন্টস একাডেমি স্কুলের দুই তলাবিশিষ্ট ভবনটি ধসে পড়ে। রেডক্রস মুখপাত্র নুরুদ্দীন হুসাইন মাগাজি বলেছেন, এই ঘটনায় নিহত হয়েছে ২১ জন। আহত হয়েছে ৬৯জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভবনের ধ্বংসস্তুপের নিচে আটকাপড়াদের আর্তনাদে বাতাস ভারি হয়ে উঠেছে বলে প্রত্যক্ষদর্শরী জানিয়েছেন।
এদিকে তাদের উদ্বিগ্ন বাবা মা সন্তানকে হন্যে হয়ে খোঁজার চেষ্টা করছেন।
এই প্রেক্ষিতে নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, উদ্ধারকর্মী ও স্বাস্থ্যকর্মীর পাশাপাশি নিরাপত্তা বাহিনীকেও ঘটনাস্থলে উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে। এদিকে প্লাটু রাজ্যের তথ্য কমিশনার এক বিবৃতিতে জানান, স্কুল ভবন ধসের ঘটনায় আনুমানিক ১২০ জন আটকা পড়েছে এবং আটকা পড়াদের অনেককে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। আহতদের কোনো ধরনের কাগজপত্র বা অর্থ ছাড়াই জরুরি ভিত্তিতে চিকিৎসাসেবা দিতে হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ভবন ধসের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বাসিন্দারা বলছেন, টানা তিনদিনের প্রবল বর্ষণের পর দুর্ঘটনাটি ঘটেছে।
এছাড়া এই মর্মান্তিক ঘটনার জন্য রাজ্য সরকার স্কুলের ভবনটির দুর্বল কাঠামো এবং নদী তীরের কাছে অবস্থানকে দায়ী করেছে।
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় ভবন ধস নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে গত দুই বছরে এক ডজনেরও বেশি ভবন ধসের ঘটনা রেকর্ড করা হয়েছে। দেশটিতে ২০২১ সালে অর্থনৈতিক রাজধানী লাগোসের ইকোয়ি জেলায় নিমার্ণাধীন একটি সুউচ্চ ভবন ধসে অন্তত ৪৫ জন নিহত হয়েছিল।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১০

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১১

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১২

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৩

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৪

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৫

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৬

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৭

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৮

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৯

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST