১১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

বগুড়ায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা একই পরিবারের তিন যাত্রীসহ চারজন নিহত হয়েছেন। এছাড়াও দুজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেরপুর উপজেলার ধরমোকাম এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সিরাগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বান্ধাইল গ্রামের ওসিউজ্জামানের ছেলে সেনা সদস্য আরিফুল ইসলাম (৩২), আরিফুলের স্ত্রী মৌসুমী আক্তার (২৫) ও ছেলে সাওম (৭) ও অটোরিকশা চালক নাসিম হোসেন (৩০)। নাসিম সিরাজগঞ্জ জেলার তারাশ থানার সেলুন গ্রামের পরবত শেখের ছেলে।

আহতরা হলেন শেরপুরের ছোনকা এলাকার মো. গোলাম (৫০) ও রায়গঞ্জের কাওসার আলী (২০)।

আরও পড়ুনঃ   তুরস্কে নাইটক্লাবে ভয়াবহ আগুন

নিহত মৌসুমী আক্তারের পরিবার ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, সোহেল স্ত্রী সন্তান নিয়ে উপজেলার সাধুবাড়ি গ্রামে তাঁর শশুর সাইফুল ইসলামের বাড়িতে বেড়াতে যান। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় একটি অটোরিকশা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তাঁদের অটোরিকশাটি ঢাকা-বগুড়া মহাসড়কের ধরমোকাম এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন। তাঁদের মরদেহ শেরপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো কৌশিক জামান কাজল জানান, দুজনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। তিন জনের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবার মৃত্যু

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু হাসেম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনেন মরদেহ উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর একজনের মরদেহ হাইওয়ে পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST