২০ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

গাছের সঙ্গে দাঁড় করিয়ে দিলেও শাকিব সেরা অভিনয় করবেন : নাবিলা

অনলাইন ডেস্ক : ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফি পরিচালিত শাকিব খানের ‘তুফান’ সিনেমাটি দর্শকমহলে ব্যাপক সাড়া জাগিয়েছে। সিনেমাটিতে নায়কের বিপরীতে প্রথমবারের মত পর্দা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ‘তুফান’ সিনেমায় ঢালিউড কিং এর সঙ্গে অভিনয় করে দীর্ঘ বিরতির পর নতুন করে আলোচনায় আসলেন এই অভিনেত্রী।

সিনেমা মুক্তির পর এক সাম্প্রতিক সাক্ষাৎকারে শাকিব খান প্রসঙ্গে কথা বলেছেন নাবিলা। এ সময় শাকিব খানের সঙ্গে প্রথম দেখা হওয়ার অভিজ্ঞতা ভক্তদের জানিয়েছেন অভিনেত্রী।

নাবিলার কথায়, ‘আমরা যখন শ্যুট করছিলাম তখন আমাদের দেখে সেটের সবাই বলছিল রসায়নটা দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে তিনি (শাকিব) অনেক হেল্পফুল, সাপোর্টিভ অভিনেতা। তিনি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিজকে যা দিয়েছেন, সুপারস্টার, মেগাস্টার খ্যাতি পাওয়া তার প্রাপ্তি। এর বাইরে সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে, তিনি অত্যন্ত ভালো অভিনেতা।’

আরও পড়ুনঃ   প্রেক্ষাগৃহে ‘নয়া মানুষ’ ও ‘দুনিয়া’

শাকিব খানের সঙ্গে প্রথম দেখা প্রসঙ্গে নাবিলা বলেন, ‘শাকিব খানের সঙ্গে আমার প্রথম সেটেই দেখা হয়েছিল। প্রথম দেখাতেই তার “তুফান”-এর লুকটায় ছিল। দেখেই মনে হয়েছিল, তিনি অনেক সুন্দর। তিনি আমাদের মতোই। তিনি স্টার, সুপারস্টার-মেগাস্টার, তিনি ধরাছোঁয়ার বাইরে, তাকে কোথাও সহজে দেখা যায় না, উনি আমাদের মতোই একজন সহজ মানুষ। উনি বেশ চুপচাপ, আমি নিজে থেকেই ওনার সাথে আলাপ শুরু করছিলাম, গল্প করছিলাম। একটু নার্ভাসনেসও ছিল।’

আরও পড়ুনঃ   বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে মাহি!

শাকিব খানকে নিয়ে নাবিলা আরও বলেন, ‘শাকিব খান এমন একজন অভিনেতা, গাছের সঙ্গে দাঁড় করিয়ে দিলেও তিনি নিজের সেরাটা দিয়ে অভিনয় করে চলে যাবেন।’

প্রসঙ্গত, মূলত উপস্থাপক হিসেবেই নাবিলার পরিচিতি। তবে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘আয়নাবাজি’ সিনেমায় অভিনয় করে দারুণ আলোচিত হয়েছিলেন তিনি। ৮ বছরের দীর্ঘ বিরতি শেষে আত্মবিশ্বাস না হারিয়ে কাজে ফিরেছেন এই অভিনেত্রী; শাকিব খানের সঙ্গে করলেন অভিনয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST