১৮ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

প্রোফাইল থেকে একের পর এক অশ্লীল পোস্ট, যা বললেন জাহ্নবী

অনলাইন ডেস্ক : তারকাদের নামে ভুয়া অ্যাকাউন্ট কিংবা ডিপফেক ছবি-ভিডিও তৈরি নতুন কিছু নয়। বলিউড-টালিউডে এমন ঘটনা বহুবার ঘটেছে। তেমনই ঘটনা ঘটল অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে।

ভুয়া অ্যাকাউন্টের খপ্পরে পড়েছিলেন জাহ্নবী, তাও আবার এক্স প্রোফাইলে। তবে শুধুই ভুয়া প্রোফাইল নয়। শ্রীদেবীকন্যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার এক্স প্রোফাইল থেকে নাকি অশ্লীল কনটেন্ট পোস্ট করা হচ্ছে নিয়মিত।

এই খবর ছড়িয়ে পড়তেই নড়ে চড়ে বসলেন জাহ্নবী। অভিনেত্রীর সেক্রেটারির পক্ষ থেকে জানানো হয়, পুরো বিষয়টাই ভুয়া। জাহ্নবী শুধুই ইনস্টাগ্রামে রয়েছেন। তার নামে যে কয়টি এক্স প্রোফাইল, তার সবকটিই ভুয়া!

আরও পড়ুনঃ   ‘ঝপঝপ করে প্রণাম করে আমার পাপ আর বাড়াবেন না: ইমন

অভিনেত্রীর সহকারী জানিয়েছেন, ডিজিটাল যুগে কারও নামে অ্যাকাউন্ট তৈরি করে ফেলা খুবই সহজ। টুইটারে জাহ্নবী কাপুরের কোনো অ্যাকাউন্ট নেই। এই অ্যাকাউন্ট থেকে পোস্ট করা সমস্ত তথ্য এড়িয়ে চলুন।

প্রসঙ্গত, জাহ্নবীর বয়স তখন মাত্র বারো কি তেরো বছর! প্রাপ্তবয়স্কদের সাইটে তার ছবি ফাঁস হওয়ার জেরে স্কুলেও হেনস্তার মুখে পড়তে হয় তাকে! সেই পরিস্থিতি অভিনেত্রীর কাছে বিভীষিকার থেকে কোনো অংশে কম ছিল না। এত বছর বাদে সেই ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন জাহ্নবী কাপুর।

অভিনেত্রী বলেন, তারকাসন্তান হওয়ায় শৈশব থেকেই লাইমলাইটে। আমাদের দেখলেই পাপ্পারাৎজিরা ছুটে আসত। সেইরকমই একটা ছবি ছড়িয়ে পড়ে যখন আমি চতুর্থ শ্রেণিতে পড়ছি।

আরও পড়ুনঃ   ৫০ বছর বয়সে লাল গাউনে মুগ্ধতা ছড়ালেন প্রীতি

স্কুলের কম্পিউটার ল্যাবে ঢোকামাত্রই দেখতে পাই স্ক্রিনে সবাই আমার ছবি দেখে হাসাহাসি করছে। খুব অস্বস্তিকর পরিস্থিতি মধ্যে পড়তে হয়েছিল। এমননি শিক্ষিকাদের ব্যবহারেও পরিবর্তন লক্ষ্য করেছিলাম।

 

তিনি বলেন, প্রথমটায় বুঝতে পারিনি যে কেন আমাকে খারাপ মেয়ে ভেবে দূরে ঠেলে দিচ্ছেন তারা। বন্ধুরাও কেমন আড়চোখে তাকাত। সবাই জিজ্ঞেস করত কবে স্কুলের পাঠ চোকাব? কিংবা ইয়াহু সার্চিং সাইটে আমার ছবিই বা গেল কী করে?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১০

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১১

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৩

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৫

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৭

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৮

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৯

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST