১৩ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

৫০ বছর বয়সে লাল গাউনে মুগ্ধতা ছড়ালেন প্রীতি

অনলাইন ডেস্ক : বলিউডের ডিম্পল গার্ল খ্যাত প্রীতি জিন্তাকে দেখে এখনও বোঝার উপায় নেই যে তার বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই। এই বয়সেও গ্ল্যামার ধরে রেখেছেন নিজ চেষ্টায়। সম্প্রতি কান উৎসবে সাদা গাউন পরে লাল গালিচায় হেঁটে নজর কাড়েন এই গ্ল্যামার কুইন। সে সময় একটি চমকপ্রদ ফটোশ্যুটও করেছিলেন প্রীতি।

মূলত ফ্যাশন এবং লাইফস্টাইল ম্যাগাজিনের জন্য ডিজিটাল কভার শ্যুট করেছিলেন অভিনেত্রী। যার খানিকটা ঝলক সামাজিক মাধ্যমে দেখা গেছে।

প্রীতি তার সামাজিক মাধ্যমে ওই ফটোশ্যুটের একটি ভিডিও শেয়ার করেন। সেখানে ফ্যাশন ফটোশ্যুটের জন্য লাল, নীল এবং ক্রিম রঙের গাউনে ধরা দেন ৪৯ বছর বয়সী এই তারকা। বয়স যে শুধু সংখ্যা- তার সাজগোজে সেটা প্রমাণ করতে চেয়েছেন তিনি। ভিডিওতে দেখা যায়, প্রীতির গলায় ছিল পাখির ডানার মত দেখতে সোনালি-গোলাপি নেকলেস, সাথে অফ শোল্ডার লাল গাউনে ফুটে উঠেছেন প্রীতি। পৃথক সাজে নীল গাউন পরেও পোজ দিতে দেখা যায় তাকে। সবশেষে ক্রিম রঙের গাউনে লীলায়িত ভঙ্গিতে দেখা দেন বলিউডের এই গ্ল্যামার কুইন।

আরও পড়ুনঃ   ‘পুরুষের পদোন্নতি হলে পরিশ্রম, মহিলাদের ক্ষেত্রে শরীরের বিনিময়’

দুই সন্তান, সংসার সামলে চলচ্চিত্র থেকে বেশ দূরেই ছিলেন প্রীতি জিন্তা। এর আগে এক সাক্ষাৎকারে প্রীতি জানিয়েছিলেন, সন্তানদের সময় দেওয়ার জন্যই নিজেকে অভিনয়ের জগৎ থেকে সরিয়ে নিয়েছিলেন। কিন্তু এখন প্রীতির বাচ্চারা বড় হয়ে যাওয়ায় আবারও কাজে ফেরার সুযোগ হয়েছে এই অভিনেত্রীর।

আরও পড়ুনঃ   অনন্যা ফাতিমা এখনো সিঙ্গেল!

আপাতত নিজের কামব্যাক ছবি ‘লাহোর ১৯৪৭’ এর শ্যুটিংয়ে ব্যস্ত এই নায়িকা। এই ছবির সঙ্গেই ১১ বছর পর রুপালি পর্দায় ফিরছেন এই অভিনেত্রী।

আমির খান প্রোডাকশনের ‘লাহোর ১৯৪৭’ ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল এবং এটি পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী। সিনেমাটিতে সানির বড় ছেলে করণ দেওলও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্তির প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবির গল্প।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১০

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১১

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৩

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৫

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৭

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৮

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৯

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST