২০ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

‘ঝপঝপ করে প্রণাম করে আমার পাপ আর বাড়াবেন না: ইমন

অনলাইন ডেস্ক : ওপার বাংলার সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর বর্তমান বয়স ৩৪ বছর। অথচ অধিকাংশ ক্ষেত্রেই বয়সের তুলনায় বেশ খানিকটা বড় মনে হয় তাকে। যা নিয়ে মহাবিপদে আছেন ইমন। ছোট থেকে বড় সবাই ডাকছেন দিদি বলে।

তাই এই সংগীতশিল্পীর অনুরোধ, আমার পাপ আর বাড়াবেন না। ছোট থেকে বড় সবাইকে আশীর্বাদ দিলাম, খুশি?

বয়স নিয়ে একাধিকবার কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে ইমনকে। প্রাক্তন প্রেমিক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার বিচ্ছেদের কারণও নাকি বয়স। প্রেমিকের চেয়ে প্রেমিকাকে দেখতে বড় মনে হতো, এমনটাই শুনতে হয়েছে গায়িকাকে।

আরও পড়ুনঃ   দীপিকার সঙ্গে দুই বছরের প্রেম, কে এই মুজাম্মিল ইব্রাহিম?

বিষয়গুলো নিয়েই এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিলেন ইমন। যেখানে তিনি লিখেছেন, ‘ছোটবেলা থেকেই আমাকে বড় বড় দেখতে। আমার চেয়ে বয়সে বড় কোনো দিদিকে নিয়ে বাইরে গেলে সবাই আমাকে তার দিদি বলত। এটা নিয়ে আমি হাসতাম ও ভেতরে ভেতরে খুব রাগ করতাম।’

বয়স বেড়েছে, কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয়নি। এখনও তার চেয়ে বয়সে বড় কোনো ব্যক্তির সঙ্গে দেখা হলেও বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয় ইমনকে। তিনি বলেন, ‘এখন তো আরও মুশকিল। সবাই দিদি বলে, তা বলুক। কারও বয়স পঁয়তাল্লিশ, দেখা হলে হঠাৎ করেই নমস্কার দিয়ে বসে। কী জ্বালায় পড়েছি’!

আরও পড়ুনঃ   বিজয় দিবসে তারকাদের ভাবনা

এই সংগীতশিল্পী যোগ করেন, ‘ঝপঝপ করে প্রণাম করে আমার পাপ আর বাড়াবেন না । ছোট বড় সবাইকে আশীর্বাদ দিলাম, খুশি?’

বর্তমানে নীলাঞ্জনের সঙ্গে সুখের সংসার ইমনের। অন্যদিকে প্রাক্তন প্রেমিক শোভনও এই মুহূর্তে পুরোদস্তুর রয়েছেন অভিনেত্রী সোহিনী সরকারের প্রেমে। এর আগে স্বস্তিকা দত্তের সঙ্গে শোভনের বিচ্ছেদের সময় ইমনের দিকে উঠেছিল অভিযোগের আঙুল। তবে এগুলো নিয়ে শোভন-ইমন কখনো কাঁদা ছোড়াছুড়ি করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ

রামেক হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইসলামাবাদে পাকিস্তান-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

তথ্য অধিকার : সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক ক্ষমতায়নের ভিত্তি

পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

১০

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

১১

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১২

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

১৩

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

১৪

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৫

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

১৭

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

১৮

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

১৯

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST