১৭ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

ঈদে মেকআপ ছাড়া ধরা দিলেন রুনা খান

অনলাইন ডেস্ক : ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দ ছোট-বড় নির্বিশেষে সবার মাঝেই ছড়িয়ে যায়। ব্যতিক্রম নেই তারকাদের ক্ষেত্রেও। ঈদের খুশি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন দেশে বিদেশে ছড়িয়ে থাকা তারকারা।

ঈদের আনন্দ ভাগাভাগিতে যুক্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। সবসময় তিনি নিজেকে ভক্তদের মাঝে ভিন্নভাবে উপস্থাপন করে থাকেন। তার একটি চমৎকার দিক হলো, যেকোনো লুকে তিনি নজর কাড়েন।

সোমবার (১৭ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে রুনা খান ভক্তদের মাঝে ৪টি ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে নো মেকআপ লুকে দেখা গেছে।

আরও পড়ুনঃ   ব্রাজিলিয়ান বিকিনি মডেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন আরিয়ান!

এ অভিনেত্রীকে সি গ্রিন কালারের জামদানি শাড়িতে অনুরাগীদের মাঝে অনন্য সাজে ধরা দিতে দেখা গিয়েছে। স্টেটমেন্ট ব্লাউজ শাড়ির সঙ্গে বেশ মানিয়েছে।

অভিনেত্রীর কপালে রয়েছে গোলাপি রঙের টিপ। কানে ঝুমকা ঠোঁটে নেই কোনো লিপস্টিক। চোখের চাহনি ও হাসি যেন অনুরাগীদের ঘায়েল করে ফেলবে।

নো-মেকআপ লুক দেখে কমেন্ট বক্সে ভক্ত-অরুরাগীরা বেশ প্রশংসা করেছেন। একজন ভক্ত লিখেছেন, ‘এতো সুন্দর আপনি আপু, চেয়েই থাকি।’ পাশাপাশি অনেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুনঃ   প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পপির সিনেমা

উল্লেখ্য, টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে রুনা খানের কর্মজীবন শুরু হয়। তিনি ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন।

 

 

 

এছাড়া তিনি গহীন ‘বালুচর’ ও ‘ছিটকিনি’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। ছিটকিনি ছবিতে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

১০

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১১

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১২

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১৩

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৪

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৫

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৭

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৮

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৯

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST