১৫ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

নতুন বউয়ের সাজে মাহিয়া মাহি

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা ও মডেল মাহিয়া মাহি। যদিও কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনায় থাকেন এই অভিনেত্রী। পর্দায় সচরাচর নায়িকা চরিত্রেই দেখা মেলে তার। পাশাপাশি ব্যস্ত থাকেন মডেলিংয়েও। কয়েকদিন পর পরই ভক্ত-অনুরাগীদের কাছে ভিন্ন সাজে ধরা দেন মাহি।

কয়েকদিন আগে ব্রাউন চুলে, লাল রঙের স্লিভলেস টপস, রঙের সাথে ম্যাচিং করে ঠোঁটে লিপিস্টিক; এমন লুকে ভক্ত-অনুরাগীদের মাঝে মুগ্ধতা ছড়িয়ে দেন মাহিয়া মাহি । সামাজিক মাধ্যমে নেটিজেনদের মন্তব্য ছিল এমন, এ যেন সাক্ষাৎ কোনো বিলেতি নায়িকা।

আরও পড়ুনঃ   দেড় মিনিটের ভিডিওতে আগুন ঝরালেন মাহি

এবার ব্রাইডাল লুকে, নতুন বউয়ের সাজে ধরা দিয়েছেন মাহিয়া মাহি। পরেছেন সাদা চুমকি বসানো প্লাটিনাম-গোল্ড রঙের লেহেঙ্গা। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে পরেছেন নেকপিস, দুল, টিকলি, রতনচুর আর চুড়ি। লেহেঙ্গার ওড়না ডান হাতে পেঁচিয়ে নিজেকে অনন্য রূপে এনে ক্যামেরায় দিয়েছেন পোজ।

সামাজিক মাধ্যমে এই অনন্য লুকে ধরা দেওয়ার পর মাহিকে মুগ্ধতা-ভালবাসায় ভরিয়ে দেন তার ভক্ত-অনুরাগীরা।

আরও পড়ুনঃ   ‘আমার মতো ঠোঁট পাওয়ার জন্য লাখ টাকা খরচ করে’

গত ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘রাজকুমার’ এ ভিন্ন চরিত্রে কাজ করেছেন মাহি। সিনেমার নায়ক শাকিব খানের মায়ের চরিত্রে দেখা যায় এই অভিনেত্রীকে।

কিন্তু এবার কোরবানির ঈদে আসন্ন কোনো চলচ্চিত্রে কাজ করেননি মাহিয়া মাহি। এতে নায়িকার অভিনয় নিয়ে ব্যস্ততা না থাকলেও মডেলিংয়ে সময় দিচ্ছেন তিনি। কয়েকদিন পর পর ভিন্ন সাজে দেখা মেলে এই চিত্রনায়িকাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST