১৭ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

আবারও চাকরি শুরু করলেন শবনম ফারিয়া

অনলাইন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বছরখানেক আগে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। প্রতিষ্ঠানটির মিডিয়া এবং কমিনিকেশন্স’র প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন কিছুদিন। এরপর অর্থ আত্মসাতের অভিযোগে ‘ইভ্যালি’ বিতর্কের মুখে পড়ায় সেই চাকরি ছেড়ে দেন ফারিয়া।

বছরখানেক পর আবারও নতুন চাকরিতে যোগ দিলেন এই অভিনেত্রী। সম্প্রতি শবনম ফারিয়া যুক্ত হয়েছেন একটি মুঠোফোন প্রতিষ্ঠানের সঙ্গে। গেল ১৪ এপ্রিল থেকে তাদের জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করছেন ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ   যারা আমাকে প্লে-গার্ল বলে, তারা কতটুকু চেনে : স্পর্শিয়া

বিষয়টি নিয়ে ফারিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আসলে আমি চাই না এটি নিয়ে নিউজ হোক। তাই বিষয়টি নিয়ে কারও সঙ্গে কথাও বলিনি। ফেসবুকে শুধু একটু জানিয়েছি, আর কিছুই না।’

যদিও কাজের পাশাপাশি ফেসবুকেও বেশ সরব ফারিয়া। নিজের বিভিন্ন মুহূর্তের গল্প, অভিজ্ঞতা সেখানেই ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। তবে বিষয়গুলো নিয়ে নিউজ প্রকাশে আপত্তি তার।

ফারিয়া বলেন, ‘ফেসবুক মত প্রকাশের একটি মাধ্যম। এখানে সবাই কমবেশি তাদের মতামত প্রকাশ করে থাকে। আমার বেলাও তাই। তবে সব কিছুই যে নিউজে আসতে হবে, এর কোনো মানে হয় না। আমি চাই, মানুষ আমার কাজ নিয়ে আলোচনা ও গঠনমূলক নিউজ করুক। কিন্তু সেটি না হয়ে, হয় উল্টোটা। যা আমার মোটেও পছন্দ না।’

আরও পড়ুনঃ   কাজলকে জয়া বচ্চনের সঙ্গে তুলনা করে নেটিজেনদের কটাক্ষ

শনবম ফারিয়াকে সবশেষ দেখা গেছে ওয়েব সিরিজ ‘মোবারকনামা’য়। যেখানে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন তিনি। গেল বছর শেষদিকে মুক্তি পাওয়া সিরিজটি দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

সমুদ্রবন্দর সমূহকে ৩নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১০

এআই যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

১৪

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

১৫

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

১৬

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

১৯

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST