১৩ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

দিনাজপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ২

অনলাইন ডেস্ক : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

নিহতরা হলেন- পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের মদনপুর গ্রামের আফজাল প্রমানিক হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৫০) ও ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর গ্রামের মৃত খাজের উদ্দিন মণ্ডলের ছেলে নজরুল ইসলাম (৪৮)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আমবাড়ি হাট থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় তিনজন যাত্রী নিয়ে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার দিকে যাচ্ছিলেন চালক। এ সময় ফুলবাড়ী উপজেলার বড়াইহাট গ্রামে পৌঁছালে ফুলবাড়ী উপজেলা থেকে দিনাজপুরগামী দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই যাত্রী জাহানারা বেগম ও ইজিবাইকের চালক নজরুল ইসলাম নিহত হন। এ সময় গুরুতর আহত হন আরও দুইজন।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কর্মীকে হত্যা: বেনজীর-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন

খবর পেয়ে ফুলবাড়ী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে একজনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর আহত যাত্রীকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন।

আরও পড়ুনঃ   কেএনএফের তিন সদস্যসহ গাড়িচালক গ্রেপ্তার

ফুলবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আজাদ বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে চালক ও সহযোগীসহ ট্রাকটিকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১০

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১১

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১২

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

১৩

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১৪

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১৫

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১৬

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৭

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৮

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৯

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

২০

Design & Developed by: BD IT HOST