১২ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে সক্ষম বাংলাদেশ পুলিশ: আইজিপি

অনলাইন ডেস্ক: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পুলিশ পেশাদারিত্বের সাথে সফলভাবে দায়িত্ব পালন করে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। ফলে দেশে স্থিতিশীল অবস্থা বিরাজ করছে।
আইজিপি আজ বুধবার রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সে সভাপতির বক্তব্যে একথা বলেন। কনফারেন্সে অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আতিকুল ইসলাম জানুয়ারি-মার্চ ২০২৪ কোয়ার্টারে দেশের সার্বিক অপরাধ চিত্র সভায় উপস্থাপন করেন।
সভায় অতিরিক্ত আইজি (প্রশাসন) কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজি মনিরুল ইসলামসহ অতিরিক্ত আইজিপিগণ, সকল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। এ সভায় অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম, এপিবিএন’র অতিরিক্ত আইজি সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, অতিরিক্ত আইজি (অডিট অ্যান্ড ইন্সপেকশন) খন্দকার লুৎফুল কবির, নৌ পুলিশের অতিরিক্ত আইজি আব্দুল আলীম মাহমুদ ও বাংলাদেশ পুলিশ একাডেমীর প্রিন্সিপাল মাসুদুর রহমান ভূঞা প্রমুখ বক্তব্য রাখেন। আইজিপি বলেন, পুলিশকে আত্মতুষ্টিতে ভুগলে হবে না, আরো পেশাদারিত্বের সাথে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।
তিনি বলেন, বর্তমানে দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জঙ্গিদের বিষয়ে সর্বদা সতর্ক থাকার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।
পুলিশ প্রধান বলেন, পুলিশ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করেছে। ফলে পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা বেড়েছে। তিনি এ অবস্থা ধরে রাখার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। আইজিপি মামলার সাজার হার বাড়ায় সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ   আগে পুলিশ পুর্নগঠন, তারপর অভিযান

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST