১১ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

বিমান বিধ্বস্ত হয়ে মালাবির ভাইস প্রেসিডেন্টসহ নিহত ১০

অনলাইন ডেস্ক : বিমান বিধ্বস্ত হয়ে মালাবির ভাইস-প্রেসিডেন্ট সাওলাস চিলিমাসহ ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সাবেক ফার্স্ট লেডিও রয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।

দেশটির সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছিলেন, তারা ধারণা করছেন বিমানটি চিকানগাওয়ার জঙ্গলে বিধ্বস্ত হয়েছে। কিন্তু এটি এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে পরবর্তীতে প্রেসিডেন্ট দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, এটি বিধ্বস্ত হয়েছে এবং বিমানটির সব আরোহী নিহত হয়েছেন।

৫১ বছর বয়সী ভাইস প্রেসিডেন্টের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (১১ জুন) সকালে প্রেসিডেন্ট ও মন্ত্রীসভার দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “দুর্ভাগ্যবশত, বিমানে যারা ছিলেন তারা সবাই নিহত হয়েছেন। সোমবার সকালে রাজধানী লিলংওয়ে থেকে সামরিক বিমানটি উড্ডয়নের পর এ দুর্ঘটনা ঘটে।”

এর আগে মালাবির প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার পল ভেলেন্তিনো ফিরি সকালে জানিয়েছিলেন, ঘন জঙ্গল এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে।

আরও পড়ুনঃ   গাজায় ইসরায়েলি উড়োজাহাজ বিধ্বস্তে দুই সৈন্য নিহত

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গতকাল লিলংওয়ে ছেড়ে যাওয়ার পর মালাবি প্রতিরক্ষা বাহিনীর ওই বিমানটি ‘রাডারের বাইরে চলে যায়’। বিমানটির স্থানীয় সময় সকাল ১০টার পরে দেশের উত্তরে অবস্থিত মজুজু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে বিমানটিকে আবারও রাজধানী লিলংওয়ের বিমানবন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। এর কিছুক্ষণ পর এটি নিখোঁজ হয়ে যায়।

সোমবার গভীর রাতে দেওয়া এক বক্তৃতায় প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা বলেন, ভাইস প্রেসিডেন্টকে বহনকারী বিমান নিখোঁজ হওয়ার ঘটনায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ‘সৈন্যরা এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছেন এবং বিমানটি না পাওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার জন্য আমি কঠোর নির্দেশ দিয়েছি।’

আরও পড়ুনঃ   ফেসবুকে পোস্ট দিয়ে নিজের কিডনি বিক্রি করেছে মিয়ানমারের মানুষ

এর আগে প্রেসিডেন্ট চাকভেরা তার বাহামাস সফরে যাওয়ার ফ্লাইট বাতিল করেন। সোমবার সন্ধ্যায় ওই সফরে তার রওনা হওয়ার কথা ছিল।

গতকাল বিমানটি নিখোঁজ হওয়ার কথা বলা হলেও আজ এটি বিধ্বস্ত হয়েছে বলে জানানো হয়েছে।

তিনি গতকাল বিমানটিতে করে সদ্যই প্রয়াত হওয়া ক্যাবিনেট মন্ত্রী রালফ কাসাম্বারার শেষকৃত্যে অংশ নিতে যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে তিনি নিজেই দুর্ঘটনার শিকার হয়েছেন এবং বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।

২০২২ সালে ঘুষ গ্রহণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই সময় বলা হয়েছিল, একটি প্রতিষ্ঠানকে সরকারি কাজ পাইয়ে দিতে তিনি ঘুষ গ্রহণ করেছেন। তবে ভাইস প্রেসিডেন্ট সাওলাস চিলিমা সবসময় এসব অভিযোগ অস্বীকার করেছেন। -সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন’

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ওয়েলকাম ৩’

দলের গুরুত্বপূর্ণ পদ থেকে দুই এমপিকে সরালেন মমতা

আর কোনও হামলা নয়, বললেন ট্রাম্প

বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি

তানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের হাতের লেখা প্রতিযোগিতা

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবি

গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ

পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক! কমছে কৃষি জমি

বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর

১০

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৩

চাঁপাইনবাবগঞ্জে ১৮০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

১৪

দূর্গাপুরে ধর্ষণ মামলার প্রধান আসামী আকাশ গ্রেফতার

১৫

অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত

১৬

আর্জেন্টিনার ৯ ফুটবলার পাচ্ছেন ফিফার বিশেষ উপহার

১৭

প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন ভূমিমন্ত্রী

১৮

কৃষি ও কৃষককে বাঁচাতে তাদের পাশে দাঁড়াতে হবে : আরিফ পাশা

১৯

জনগণের বয়ানেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST