১১ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

জনগণের সেবক হিসেবে জনস্বার্থকে অগ্রাধিকার দিন: রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন

পাবনা প্রতিনিধি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জনগণের সেবক হিসেবে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনের ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, “জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন, জনগণ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখুন।” গতকাল সোমবার দুপুরে নিজ জেলা পাবনায় চারদিনব্যাপী সফরের দ্বিতীয় দিনে স্থানীয় সার্কিট হাউসে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপ্রধান একথা বলেন। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সরকারি কর্মচারীদের নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনেরও নির্দেশ দেন। সরকারের প্রতিটি টাকা যেন যথাযথ ব্যয় হয় তা নিশ্চিত করতেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কঠোর তাগিদ দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে এর গুণগতমান এবং নির্ধারিত সময়ে যাতে শেষ হয় তা নিশ্চিত করতে হবে।
কমিউনিটি ক্লিনিক প্রসঙ্গে তিনি বলেন, “দেশের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠা করেছেন কমিউনিটি ক্লিনিক। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। এর সার্বিক কার্যক্রম আজ বিশ্বব্যাপী প্রশংসিত।”
রাষ্ট্রপতি কমিউনিটি ক্লিনিক নির্মাণ ও পরিচালনায় সংশ্লিষ্টদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় কালে সরকারি কর্মচারীরা সড়ক ও জনপথ এবং ইছামতি নদী খননসহ পাবনার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তথ্যাদি তুলে ধরেন।
পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বঙ্গভবনের সচিবগণ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পাবনা পুলিশ সুপার আকবর আলী মুনসী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দিপক কুমার মন্ডল, আঞ্চলিক পাসপোর্ট অফিসের এডি মো. মাজহারুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. সামিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আরিফপুরে পাবনা সদর কবরস্থানে তাঁর বাবা-মা ও শ্বশুর-শাশুড়ির কবর জিয়ারত করেন। এসময় রাষ্ট্রপতি তার বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, পরিবারের সদস্যসহ সকল কবরবাসীর আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
গত রোববার চার দিনের রাষ্ট্রীয় সফরে চতুর্থবারের মতো নিজ জেলা পাবনায় পৌঁছান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। কর্মসূচি অনুযায়ী তাঁর ১২ জুন ১১টা ৪০মিনিটে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে। -বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সচেতন নাগরিক হিসেবে ভোট দিয়েছি’

হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা

রাজশাহী -৫ আসনে বিপুল ভোটে এগিয়ে বিএনপির প্রার্থী নজরুল মন্ডল

সেনাবাহিনীর সহযোগিতায় ভোট দিয়ে ফেরার পথে হামলার শিকার

নাতির কোলে চড়ে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধ

রাজশাহীর একমাত্র নারী স্বতন্ত্র প্রার্থীকে ভোটকেন্দ্রের সামনে চড়থাপ্পড়

রাজশাহী বিভাগে ৫৭ দশমিক ৮৪ শতাংশ ভোট পড়েছে

নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

বাংলাদেশ-নেপালের নির্বাচনে দ. এশিয়ায় নতুন সুযোগ, বলছে যুক্তরাষ্ট্র

ভোট নিয়ে এসেছে উৎসবের আমেজ

১০

যশোরে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারের ভোটকেন্দ্র পরিদর্শন

১১

যশোর শার্শা উপজেলায় নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি

১২

নওগাঁ-১আসনে দুই প্রার্থীর ভোট প্রদান

১৩

নিয়ামতপুরে ভোট শুরুর আগেই কেন্দ্রে ভোটারদের ভিড়

১৪

ভোট বর্জনের স্মৃতি পেছনে ফেলে সরব মাড়িয়া কেন্দ্র

১৫

উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন

১৬

বৈশ্বিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর

১৭

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ফল মেনে নেব : তারেক রহমান

১৮

রাজশাহীতে নারী ভোটার বেশি, ভোট পড়েছে ৪৬ শতাংশ

১৯

রাজশাহীর ৬টি আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST