৮ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

তানোরে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে জাম গাছে উঠে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকালে গাছ থেকে পড়ে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে তানোর উপজেলা ক্যাম্পাসের ভিতরের পরাতন পরিত্যক্ত সমজিদের পার্শ্বের গাছ থেকে পড়ে। নিহত কিশোরের নাম জয়নাল আবেদীন (১২)। সে তানোর পৌর এলাকার শিতলী পাড়া মহল্লার আব্দুল করিমের পুত্র। দুরন্ত ওই কিশোরের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এঘটনায় তানোর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, জয়নাল আবেদীন সকালে তার বাপ মায়ের সাথে উপজেলা ক্যাম্পাসের ভেতরে একটি জাম গাছে জাম পাড়তে যায়। এসময় জয়নাল জাম গাছে উঠে জাম পাড়তে লাগে। জাম পাড়তে এডাল থেকে ওডাল পার হতে গিয়ে ডাল ভেঙে মসজিদের ছাঁদের উপরে পড়ে যায়। এতে করে ছাঁদে পড়ে তার মাথা ফেটে যায়। দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তানোর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই তার মৃত্যু হয়।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, এঘটনায় তানোর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। কেউ কোন অভিযোগ না করায় ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দিয়ে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST