৮ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

সুজানগরে এক রাতে পাঁচটি কঙ্কাল চুরি

স্টাফ রিপোর্টার : পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চিনাখড়া কেন্দ্রীয় কবরস্থান থেকে এক রাতেই ৫টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল ওই কবরস্থানের বিভিন্ন পুরোনো কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে যায়।

শুক্রবার (৭ জুন) দিবাগত রাতের কোনো এক সময় কঙ্কালগুলো চুরি হয়। এলাকার শত শত মানুষ কবরস্থানে শনিবার উপস্থিত হয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

স্থানীয় এলাকার বাসিন্দা ও চিনাখড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শরিফুল ইসলাম বলেন, আজ সকালে কয়েকজন শ্রমিক ওই কবর স্থানে লতাপাতা পরিষ্কার করতে যান। এ সময় তারা কয়েকটি কবর খোঁড়া দেখতে পেয়ে স্থানীয় লোকজনদের খবর দেন। লোকজন এসে ৫টি কবর খুঁড়ে রাখা অবস্থায় দেখতে পান। সেগুলোতে কোনো মরদেহ ও কঙ্কালের চিহ্ন খুঁজে পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ   খুলনা বিভাগীয় তায়কোয়ানডো ওপেন চ্যাম্পিয়নশিপে যশোর জেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন

দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চিনাখড়া কেন্দ্রিয় গোরস্থান কমিটির সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকালে তিনি কবরস্থান থেকে কঙ্কাল চুরির খবর পান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ৫টি কবর খুঁড়ে রাখা অবস্থায় দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানালে সেখানে পুলিশ পৌঁছায়। যেসব কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে, সেগুলোর সবগুলোই কয়েক বছরের পুরোনো।

আরও পড়ুনঃ   বগুড়ায় কুকুরের কামড়ে আহত ২২, হাসপাতালে ভ্যাকসিন সংকট

সুজানগর থানা পুলিশের ওসি জালাল উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বর্ষণে বিপর্যস্ত ব্যাংকক, দুর্যোগ এলাকা ঘোষণা

১

ভাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

২

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

৩

পুজোর কয়েকটা দিনের প্রেম দারুণ লাগত : কৌশানি

৪

জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: আইনশৃঙ্খলা ও বিচারিক কার্যক্রমে সমন্বয়ের তাগিদ

৫

ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

৬

বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল

৭

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশু কন্যা

৮

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছে স্পেনের ব্যবসায়ীরা

৯

গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান

১০

নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

১১

পাঁচবিবিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু, হেলপারও চালক পলাতক

১২

ফেনী জেলায় অস্বাভাবিকভাবে বেড়েছে এলপিজি গ্যাসের দাম

১৩

সড়ক হয়েছে বদলায়নি জনজীবন, বিভিন্ন সংকটে আলীকদমের কুরুকপাতা

১৪

নেত্রকোনায় নিখোঁজের ৭ দিন পর সাবেক স্ত্রীর মাটিচাপা মরদেহ উদ্ধার, ঘাতক স্বামী গ্রেফতার

১৫

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

১৬

মশাবাহিত রোগ প্রতিরোধে একযোগে কাজ করতে হবে: রাজশাহীর ডিসি

১৭

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

১৮

জাপানের তরুণ জনবলের চাহিদা পূরণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে : এলজিআরডি মন্ত্রী

১৯

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’

২০

Design & Developed by: BD IT HOST