৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে নিখোঁজ শিশু উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরী’র কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ এলাকা থেকে নিখোঁজ এক শিশুকে উদ্ধার করেছে আরএমপি,র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ । ঐ শিশু গত ১ জুন কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়ীয়া আবাসিক মাদ্রাসা থেকে নিখোঁজ হয়।

উদ্ধারকৃত শিশু মো: সরোয়ার হোসেন (৭) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, সরোয়ার রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়ীয়ার একটি মাদ্রাসায় আবাসিক থেকে পড়াশোনা করে। গত ১ জুন দুপুর ৩ টায় সরোয়ার মাদ্রাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। দীর্ঘ সময় মাদ্রাসায় ফিরে না আসায় মাদ্রাসা কর্তৃপক্ষ ও তার বাবা-মা বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করেন। তাকে কোথাও না পেয়ে সরোয়ারের বাবা-মা কাশিয়াডাঙ্গা থানায় একটি নিখোঁজ জিডি করেন।

আরও পড়ুনঃ   চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

উক্ত জিডির পরিপেক্ষিতে আরএমপি’র কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী, পিপিএম নিখোঁজ শিশুকে দ্রুত উদ্ধারের নির্দেশ প্রদান করেন।

কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: এমরান হোসেনের দিকনির্দেশনায় থানার সকল টহল টিম সরোয়ারকে উদ্ধারে অভিযান শুরু করে। তারা শিশুটিকে থানা ও পাশ্ববর্তী এলাকায় খোঁজ করে। অবশেষে গতকাল ৩ জুন বিকাল সাড়ে ৫ টায় এসআই জীবন চন্দ্র বর্মন ও তার টিম সরোয়ারকে কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ এলাকায় তার বন্ধুর বাড়ি হতে উদ্ধার করে।

আরও পড়ুনঃ   সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরলেন লিটন

শিশু সরোয়ারকে ফিরে পেয়ে তার বাবা-মা অত্যন্ত আনন্দিত। পুলিশের আন্তরিক প্রচেষ্টায় সন্তানকে ফিরে পেয়ে তারা আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেক হাসপাতালে হাম উপসর্গে শিশুর মৃত্যু

পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলে কিছু থাকবে না, এমপি মোস্তাফিজুর রহমান

রাসিক প্রশাসকের সাথে রাজশাহী কলেজ অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ

তীব্র দাবদাহে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ তানোরের জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা

ভোরের সাথী’র পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ১০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১

রামেক হাসপাতালে হাম উপসর্গে শিশুর মৃত্যু

বর্ণাঢ্য আয়োজনে গণধ্বনি প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওহাটা ফাজিল মাদ্রাসায় নিয়োগে অনিয়ম অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১০

হামের টিকা উপলক্ষে রাসিকের স্বাস্থ্য সহকারিদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ

১২

জ্বালানি নিয়ে এলো দুই জাহাজ, পথে আরও তিনটি

১৩

গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সন্তানকে নিজ প্রতিষ্ঠানে পড়াতে হবে : শিক্ষামন্ত্রী

১৪

সিল্কের ঐতিহ্য রক্ষায় দেশি-বিদেশি বিনিয়োগে কাজ করা হবে: রাজশাহীতে বস্ত্র ওপাট প্রতিমন্ত্রী

১৫

পরীক্ষায় তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী মিলন

১৬

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় ইসলামাবাদে ইরানের প্রতিনিধিদল

১৮

টানা ৩ দিনের ছুটিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান

১৯

নগর মহিলা দলের পূর্ণমিলনী

২০

Design & Developed by: BD IT HOST