১০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে দ্রুততম ফিফটি-ক্যাচ মিসের রেকর্ড

অনলাইন ডেস্ক : আবুধাবিতে গতকাল (মঙ্গলবার) পর্দা উঠেছে এশিয়া কাপের সপ্তদশ আসরের। উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। যা টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে তৃতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জয় কিংবা হারের রেকর্ড। টুর্নামেন্টটিতে আফগানদের শুভসূচনা করার দিনে বেশকিছু রেকর্ড হয়েছে।

শেখ আবু জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ ‍উইকেটে ১৮৮ রান তোলে আফগানরা। তাদের পক্ষে ৫২ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭৩ রান করে সেদিকউল্লাহ অটল, এ ছাড়া আজমতউল্লাহ ওমরজাই ২১ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫৩ রান করেন। হংকংয়ের কিঞ্চিত শাহ ও আয়ুশ শুকলা শিকার করেন ২টি করে উইকেট। পরে লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ৯৪ রানেই শেষ হংকংয়ের ইনিংস। তাদের পক্ষে বাবর হায়াত সর্বোচ্চ ৩৯ রান করেন। বিপরীতে ফজলহক ফারুকি ও গুলবাদিন নাইব নেন ২টি করে উইকেট।

আরও পড়ুনঃ   বিল না পেয়ে রাসিকের সব উন্নয়নকাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিলেন ঠিকাদাররা

আগে ব্যাট করা আফগানদের হয়ে মাত্র ২০ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেছিলেন ওমরজাই। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেশটির হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড। এর আগে মোহাম্মদ নবি ২১ বলে সংযুক্ত আরব আমিরাত, হজরতউল্লাহ জাজাই ২২ বলে আয়ারল্যান্ড এবং নাজিবউল্লাহ জাদরান ২২ বলে জিম্বাবুয়ের বিপক্ষে ফিফটি করেছিলেন। তাদের রেকর্ড ভেঙেছেন ওমরজাই।

হংকং পুরো ২০ ওভার খেললেও ৯ উইকেটে ৯৪ রান তুলতে সক্ষম হয়। ফল তাদের হারটাও এসেছে ৯৪ রানে। রানের হিসাবে যা তৃতীয় সর্বোচ্চ। এশিয়া কাপ টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ ১৫৫ রানে হারের নজিরও রয়েছে এই হংকংয়েরই। পাকিস্তানের বিপক্ষে ২০২২ আসরে শারজাহতে ১৫৫ রানে হেরেছিল। একই আসরে ভারত ১০১ রানে হারিয়েছিল আফগানিস্তানকে। এ ছাড়া আরব আমিরাতের বিপক্ষে ওমান ৭১ এবং আফগানদের বিপক্ষে হংকংকে ৬৬ রানে হারিয়েছিল।

আরও পড়ুনঃ   ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক ব্রাজিল

এদিকে, আফগান-আমিরাতের ম্যাচটিতে ক্যাচ মিসেরও রেকর্ড হয়েছে। উভয়পক্ষ দুই ইনিংস মিলিয়ে ৮টি ক্যাচ ছেড়েছে। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে যৌথভাবে সর্বোচ্চ ক্যাচ ছাড়ার কীর্তি। সমান ৮টি করে ক্যাচ মিস হয়েছে ২০২৪ সালে অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ডের ম্যাচে। এ ছাড়া ২০২৫ সালে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার ম্যাচেও সমান ক্যাচ হাতছাড়া করেন ফিল্ডাররা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১০

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১১

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১২

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৪

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৫

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৬

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৭

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৮

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৯

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST