৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সাফজয়ীদের জন্য বাফুফের পুরস্কার ঘোষণা শনিবার

অনলাইন ডেস্ক : দুপুরের পর থেকেই বাফুফে ভবনে বাড়তি প্রাণচাঞ্চল্য। নতুন সভাপতি তাবিথ আউয়াল প্রথমবারের মতো ফেডারেশন আসছেন। তার আগমন উপলক্ষ্যে উপস্থিত নির্বাচিত কমিটির অনেকেই। ফেডারেশনের বেতনভুক্ত স্টাফদের সঙ্গে আলোচনার পর সাফ চ্যাম্পিয়ন নারী দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে নতুন কমিটি।

প্রায় পনেরো মিনিট নতুন সভাপতি ও কমিটির সঙ্গে সাক্ষাৎ করে হাসিমুখেই বের হন সাবিনা খাতুনরা। এরপর নির্বাহী কমিটির সবাইকে পাশে রেখে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল। চ্যাম্পিয়ন নারী দলের সম্মাননা নিয়ে তিনি বলেন, ‘তারা দারুণ একটি সাফল্য এনেছে। বাফুফে থেকে অবশ্যই তাদের জন্য ঘোষণা থাকবে। সেটা শনিবার আমাদের প্রথম সভার পরই ঘোষণা হবে।’

আরও পড়ুনঃ   রাবির নাট্যকলা বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, শিক্ষার্থীর অনশন

বাফুফের তহবিলে সব সময় আর্থিক টানাটানি। ২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফের তৎকালীন সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ৫০ লাখ টাকা দিয়েছিলেন সাবিনাদের। এবার বাফুফের কোনো কর্মকর্তা এরকম কোনো ঘোষণা দেবেন কি না সেই প্রশ্নের উত্তরে তাবিথ বলেন, ‘আমরা যাই করছি সেটা শনিবার কমিটির পর আপনারা জানতে পারবেন। চ্যাম্পিয়ন দলকে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান সংবর্ধনা জানাতে চায়।’

আরও পড়ুনঃ   যাত্রাবাড়ীতে দুই মামলায় হাসিনার সঙ্গে জিএম কাদেরও আসামি

২০২২ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নারী দলের কিছু সংবর্ধনা ছিল নিম্নমানের। সাবিনাদের নামমাত্র উপহার দিয়ে প্রচার নিয়েছে অনেকে। এই বিষয়টি উত্থাপিত হলে বাফুফের নতুন সভাপতি বলেন, ‘এটি প্রশ্ন নয়, পরামর্শ হিসেবে নিলাম। আমরা এই বিষয়ে সচেতন থাকব।’

২৬ অক্টোবর বাফুফে নির্বাচন হয়েছে। যার তিনদিন পরই চ্যাম্পিয়ন হয়েছে নারী দল। সাফজয়ী দলকে ধন্যবাদ জানিয়ে তাবিথ বলেন, ‘নতুন কমিটির যাত্রার শুরুতেই চ্যাম্পিয়ন ট্রফি। আবার আরেকদিকে চ্যালেঞ্জও। নারী দল যে স্ট্যান্ডার্ড সেট করেছে, সেটা অন্তত ধরে রাখতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

খুরুশকুলে পালপাড়া বাজার সড়ক যেন মরণফাঁদ, আড়াই মাসেই বেহালদশা

১০

জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

১১

নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

১২

পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

১৩

স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হবে : জাহেদ উর রহমান

১৪

ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বিষয়ে রাসিকের মতবিনিময় সভা

১৫

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

১৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ফরম নিলেন মির্জা ফখরুলের ভাই

১৭

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

১৮

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

১৯

পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

২০

Design & Developed by: BD IT HOST