২৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাবির নাট্যকলা বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, শিক্ষার্থীর অনশন

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকলা বিভাগে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবিতে ১২ ঘণ্টা ধরে অনশন করছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদেক রহমান।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তাকে অনশন করতে দেখা যায়। এর আগে বৃহস্পতিবার রাকসুর সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তিন দফা দাবি জানায় বিভাগের শিক্ষার্থীরা।

এক যৌথ আবেদনে শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি বিভাগীয় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অডিও ক্লিপ, স্ক্রিনশট এবং ফরেনসিক রিপোর্টসহ বিভিন্ন অভিযোগ বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

আরও পড়ুনঃ   নগর ভবনের সামনের সড়ক আটকে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

তারা আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সর্বদা স্বচ্ছতা, যোগ্যতা ও ন্যায়বিচারের নীতি অনুসারে পরিচালিত হওয়া উচিত। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যথাযথ, স্বাধীন ও ফরেনসিক-সমর্থিত তদন্তের দাবি জানানো, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিয়োগ ফলাফল প্রকাশ স্থগিত রাখা, এবং ন্যায়বিচার ও আস্থার পরিবেশ পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

শিক্ষার্থীরা বলেন, আমরা বিশ্বাস করি, রাকসু শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি হিসেবে নৈতিক ও নিরপেক্ষ অবস্থান থেকে এই বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য রক্ষা করবে।

আরও পড়ুনঃ   নেপালের সাংবাদিকদের সাথে আরটিজেএ’র সভা ও নেপাল সফরের সিদ্ধান্ত

অনশনরত নাট্যকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদেক রহমান বলেন, আমাদের একটাই দাবি- স্বচ্ছ তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু নিয়োগ নিশ্চিত করা। আমরা জেনেছি, আমাদের বিভাগের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ আছে। সেই অভিযোগের প্রমাণ হিসেবে একটি অডিও ক্লিপও পেয়েছি। আমরা চাই, এ বিষয়ে সঠিক জবাবদিহিতা হোক। কিন্তু বারবার চেষ্টা করেও বিভাগের সভাপতি আমাদের সঙ্গে বসেননি।

তিনি আরও বলেন, গতকাল আমরা চার ঘণ্টা প্রতীকী অনশনে ছিলাম। আজ বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রতীকী অনশন করছি। যদি আমাদের দাবি আদায় না হয়, তাহলে আমরা আরও কঠোর অবস্থান নিতে বাধ্য হব।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST