২ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

“নো হেলমেট, নো ফুয়েল” জোরদারে মাঠে নওগাঁর পুলিশ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে ও চালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘নো হেলমেট, নো ফুয়েল’- কার্যক্রম জোরদারে মাঠে নেমেছে জেলা পুলিশ। রোববার (২ জুন) শহরের মুক্তির মোড়ে মেসার্স সাকিব ফিলিং স্টেশনে শুরু হয় এই কার্যক্রম। এতে নেতৃত্ব দেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

এসময় সেখানে পুলিশের উদ্যোগে অস্থায়ী হেলমেটের দোকান বসানো হয়। সেই সাথে হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালক যারা তেল নিতে আসেন তাদেরকে সড়ক দুর্ঘটনা রোধে সতর্কতা ও সচেতন করে ওই দোকান থেকে স্বল্পমূল্যে হেলমেট দেওয়া হয়। সে সঙ্গে যারা আইন মেনে তেল নেন তাদেরকে জানানো হয় ফুলেল শুভেচ্ছা।

এরপর শহরের বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় পুলিশ। এছাড়াও পেট্রোল পাম্পগুলোতে সচেতনতামুলক লিফলেট বিতরন করা হয়। এই কার্যক্রম চলমান থাকবে ও পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

১০

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

১১

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

১২

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

১৩

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

১৪

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

১৫

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৬

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান

১৭

১৭ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ,লাখো মানুষের ঢল

১৮

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

১৯

নারীসহ ফ্ল্যাটে ওসি মাহবুব, দরজা ভেঙে উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST