২৮ মে ২০২৪
অনলাইন সংস্করণ

বৃহস্পতিবার দুর্গত এলাকায় যেতে পারেন প্রধানমন্ত্রী : কাদের

অনলাইন ডেস্ক : ঘূর্ণিঝড়-কবলিত এলাকা পরিদর্শন করতে আগামী বৃহস্পতিবার পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক বিফ্রিংয়ে এ তথ্য জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। প্রথমদিন তিনি পটুয়াখালী যেতে পারেন। আগামী বৃহস্পতিবার পটুয়াখালীর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে পারেন তিনি।

আরও পড়ুনঃ   প্রথমবার বিসিবির দায়িত্ব পেয়ে যা বললেন পাইলট-তানিম

এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, উপকূলে বাঁধ নির্মাণের কাজ বিভিন্ন সরকারের সময়ে হয়েছে। বাঁধ নির্মাণে কোনো গাফিলতি বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। বড় প্রাকৃতিক দুর্যোগ বাঁধ ভাঙবে না এমন নিশ্চয়তা দেওয়া যায় না।

এসময় অন্যান্য প্রসঙ্গেও কথা বলেন ওবায়দুল কাদের। গুম খুন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে কাদের বলেন, বিএনপির লোকেরা নিজেদের নেতা জামাল উদ্দিনকে খুন করে গুম করেছে। আজ বিএনপি নেতারা গুম খুন নিয়ে কথা বলেন। তাদের আমলের আইজিপি আশরাফুল হুদা বা পুলিশ কর্মকর্তা কোহিনূর হত্যার কি বিচার করেছে?

আরও পড়ুনঃ   চমকপ্রদ কিছু নয়, কাঠামোগত পরিবর্তন করতে চাই : উপদেষ্টা নাহিদ

ওবায়দুল কাদের বলেন, ৭৫ পরবর্তী সময়ে শেখ হাসিনাই একমাত্র রাজনীতিক যিনি অপরাধীকে অপরাধী মনে করেন। নিজের দলের কেউ হলেও তাকে ক্ষমা করেন না। তারেক রহমান তার অপরাধের জন্য দণ্ড পেয়েছেন। শাস্তির বাস্তবায়নটা করতে হবে। এজন্য তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। সে চেষ্টা অব্যাহত আছে। অপরাধীর বিচার হতেই হবে, শাস্তি পেতেই হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST