১১ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

চমকপ্রদ কিছু নয়, কাঠামোগত পরিবর্তন করতে চাই : উপদেষ্টা নাহিদ

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, স্বল্প সময়ে চমকপ্রদ এক-দুইটি কাজ নয় বরং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাঠামোগত পরিবর্তন করতে চাই।

রোববার (১১ আগস্ট) সচিবালয়ে নিজের প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে সভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আগের বাংলাদেশ এবং পরের বাংলাদেশ ভিন্ন। সাধারণ মানুষের জায়গা থেকে এ পার্থক্য আমরা অনুভব করতে পারছি। আমরা আন্দোলনের সময় বলেছিলাম, মেধাভিত্তিক একটি বাংলাদেশ দেখতে চাই। আমরা মনে করেছিলাম, সরকারি চাকরিতে মেধা সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। কোটা থাকতে পারে। তবে সে ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকিটুকু সংস্কার করার দাবি ছিল। কারণ বাংলাদেশকে এগিয়ে যেতে হলে মেধাবীদের প্রাধান্য দিতে হবে।

তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি মেধাবীরা দেশ নিয়ে হতাশ। তারা ব্যাপক পরিমাণে বিদেশমুখী। কারণ তাদের গুরুত্ব দেওয়া হয় না। বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ সাল যেমন বড় ঘটনা, তেমনি ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানও আরেকটি বড় ঘটনা হিসেবে ইতিহাসে লেখা থাকবে। কিন্তু পরবর্তী সময়টুকু কাজে লাগাতে না পারলে এই ইতিহাসের যথাযথ মূল্যায়ন আমরা করতে পারব না।

আরও পড়ুনঃ   বগুড়া জেলা সমিতি, রাজশাহী কর্তৃক ঈদ পুনর্মিলনী ২০২৫ উদ্‌যাপিত

সরকারের এই উপদেষ্টা আরও বলেন, আগের বাংলাদেশ চাই না। সর্বস্তরেই অনেক সমস্যা। রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তন ছাড়া বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাবে না। আমরা শুধু ব্যক্তির পরিবর্তন চাই না বরং কাঠামোগত পরিবর্তন করতে চাই।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এখন যেহেতু দেশ গড়ার একটি সুযোগ এসেছে, তা সবাইকে কাজে লাগানো উচিত। ছাত্র এবং সাধারণ মানুষরা তাদের ভূমিকা পালন করেছে। এখন বাকি কাজটুকু আপনাদের করতে হবে। আমরা জানি না বাংলাদেশের এই স্থিতাবস্থা কতদিন থাকবে। কিন্তু এই সুযোগ কাজে লাগাতে হবে। কারণ এখন বাংলাদেশে অন্তত দলীয়করণ করার সুযোগ নয়। আমরা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছি। তাই এখন সত্যিকার অর্থেই দেশ-জাতির জন্য কাজ করার সুযোগ এসেছে।

আরও পড়ুনঃ   দুর্গাপুর পৌর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

তিনি আরও বলেন, আমি এখানে এসেছি জনসাধারণের আকাঙ্ক্ষা ও দাবি উত্থাপন করার জন্য। আপনাদের কাজ হচ্ছে সেগুলো বাস্তবায়ন করা। বাংলাদেশের তরুণরা যেভাবে জেগে উঠেছে, বিষয়টি নিয়ে পুরো পৃথিবীতে এখন আলোচনা হচ্ছে। সেজন্য তরুণদের সাথে অভিজ্ঞদের জেনারেশন গ্যাপ কমাতে হবে। তরুণরা যেন সরকারের কার্যক্রমে যুক্ত হতে পারে, সে চেষ্টা করতে হবে।

এর আগে, সকালে সরকারের এই উপদেষ্টা সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনা তদন্ত করে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার নজিরবিহীন গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে। নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১০

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১১

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১২

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

১৩

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৪

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

১৫

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

১৬

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

১৭

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৮

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১৯

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST