১১ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ খেলার ১৬ দিন পরেই না ফেরার দেশে তারকা ফুটবলার

অনলাইন ডেস্ক : ১৬ দিনও আগেও বিশ্বকাপ খেলেছিলেন জেডেন অ্যাডামস। তবে শেষ বত্রিশ থেকে বিদায় নিয়েছে তার দল। তবে বিশ্বকাপের চলতি আসরের এখনো পর্দা নামেনি। এর মাঝেই মাত্র ২৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দক্ষিণ আফ্রিকার অ্যাডামস। তরুণ ফুটবলারের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আফ্রিকার ফুটবল অঙ্গনে।

চলমান বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন মেমেলোদি সানডাউন্সের এই মিডফিল্ডার। টুর্নামেন্টে দলের তিনটি গ্রুপ ম্যাচেই অংশ নিয়েছিলেন তিনি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচে একাদশে ছিলেন অ্যাডামস। এরপর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচেও শুরুর একাদশে জায়গা হয়েছিল তার।

সবশেষ গত ২৫ জুন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ে বদলি হিসেবে মাঠে নামেন এই মিডফিল্ডার। তবে শেষ ৩২-এর পর্বে কানাডার বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে খেলার সুযোগ পাননি। তাতে বিশ্বকাপ খেলার ১৬ দিন পরেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জেডেন অ্যাডামস।

আরও পড়ুনঃ   এ্যাডভোকেট বার এসোসিয়েশন সকল উন্নয়নে কাজ করা হবে : এমপি মিলন

তরুণ এই ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করে শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি। এক বিবৃতিতে তিনি বলেন, ‘গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানতে পেরেছি, মাত্র ২৫ বছর বয়সে মেমেলোদি সানডাউন্স ও বাফানা বাফানার মিডফিল্ডার জেডেন অ্যাডামস আমাদের ছেড়ে চলে গেছেন।’

তিনি আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকার ফুটবল তার অন্যতম উজ্জ্বল তরুণ প্রতিভাকে হারিয়েছে। সম্ভাবনাময় একাডেমি খেলোয়াড় থেকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ফুটবলার হয়ে ওঠার যাত্রায় যারা তাকে দেখেছেন, সেই পরিবার, সতীর্থ ও লাখো সমর্থকের সঙ্গে পুরো দেশ আজ শোকাহত।’

আরও পড়ুনঃ   সংবর্ধনার খাবার নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: অভিযোগ প্রত্যাখ্যান করে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের প্রতিবাদ

এদিকে দক্ষিণ আফ্রিকা ফুটবল খেলোয়াড় ইউনিয়ন এক বিবৃতিতে অ্যাডামসের মৃত্যুতে শোক জানিয়ে বলেছে, ‘জেডেন সম্প্রতি ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেছেন। গর্ব, সাহস ও মর্যাদার সঙ্গে তিনি দেশের মানুষের প্রত্যাশার ভার বহন করেছিলেন। তার মৃত্যু পরিবার, সতীর্থ, ক্লাব, ফুটবল অঙ্গন এবং পুরো দেশের জন্য অপূরণীয় ক্ষতি।’

স্টেলেনবোশের যুব একাডেমি থেকে উঠে এসেছিলেন অ্যাডামস। ক্লাবটির একাডেমি থেকে উঠে আসা প্রথম খেলোয়াড় হিসেবে পেশাদার চুক্তিতে সই করেন তিনি। স্টেলেনবোশের হয়ে ১৩৯ ম্যাচ খেলেছেন অ্যাডামস। ২০২৩ সালে ক্লাবটির হয়ে কার্লিং নকআউট শিরোপা জয়ে ভূমিকা রাখেন। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে যোগ দেন মেমেলোদি সানডাউন্সে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১০

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১১

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১২

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৩

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৪

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৫

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৬

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৭

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৮

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৯

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

২০

Design & Developed by: BD IT HOST