২৭ মে ২০২৬
অনলাইন সংস্করণ

বাঘার চরাঞ্চলে পুলিশ ফাঁড়ি স্থাপনের সিদ্ধান্তে জনমনে স্বস্তি

বুধবার (২৭ মে) সরেজমিনে চরাঞ্চল পরিদর্শন করে এক মাসের মধ্যে পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান আলী।

মোহা: আসলাম আলী, বাঘা : সন্ত্রাসীদের অভয়াশ্রম হিসেবে পরিচিত রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চরাঞ্চল। চরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এখানে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবায়নের পথে। রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ আবু সাইদ চাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় চরবাসীর এই দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে বলে জানা গেছে।

বুধবার (২৭ মে) সরেজমিনে চরাঞ্চল পরিদর্শন করে এক মাসের মধ্যে পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান আলী। সরেজমিনে তিনি চরের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

ডিআইজি বলেন, “চরাঞ্চলে পুলিশ ফাঁড়ি স্থাপিত হলে অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। দীর্ঘদিন ধরে যে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন চরএলাকার মানুষ। পুলিশ ফাড়িঁ স্থাপনে তাদের স্বস্থি ফিরে আসবে।” তবে অপরাধ নিয়ন্ত্রনে পুলিশের কাজে স্থানীয়দেরও সহযোগিতা করতে হবে।

সাংসদ আবু সাইদ চাঁদ বলেন, অতীতের ঘটনা ছাড়াও সাম্প্রতিক সময়ে গোলাগুলি, ডাকাতি ও নাশকতার ঘটনায় চরাঞ্চলের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছিল। বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে রাজশাহী রেঞ্জের ডিআইজির সাথে কথা বলা হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে দীর্ঘদিনের নিরাপত্তা সমস্যা দুর করা হবে।

আরও পড়ুনঃ   রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে গোলাগুলি, ডাকাতি ও নাশকতার ঘটনায় চরাঞ্চলের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছিল। চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধার সম্পাদক জগলু শিকদার বলেন, ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন ও দুর্গম হওয়ায় বাঘার চরাঞ্চল দীর্ঘদিন ধরে অপরাধীদের আস্তানা হিসেবে পরিচিত। পুলিশ ফাঁড়ি স্থাপনের খবরে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, নতুন ফাঁড়ি স্থাপিত হলে এই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, রাজশাহীর পুলিশ সুপার নাইমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপারসহ উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, সদস্য মুখলেছুর রহমান মুকুল, সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারন সম্পাদক তফিকুল ইসলাম তফি, ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, এমদাদুল হক, রাজশাহী জেলা ছাত্র দলের আহবায়ক এসএম সালাউদ্দীন আহমেদ শামীম সরকার, পৌর বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন, যুব দলের নেতা সালেহ আহমেদ সালাম, শফিকুল ইসলাম, সহিদুলসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ   নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

উল্লেথ্য, গত ১১ মে রাজশাহীর বাঘা থানার সীমানা পার হয়ে ১৭৬টি গরু কুষ্টিয়ার দৌলতপুর সীমানায় চলে যায়। আধিপত্য বিস্তার করে গরুগুলো ফেরত না দিয়ে নিজেদের দখলে নেয়। এতে দিশেহারা হয়ে পড়ে প্রকৃত মালিকরা। পরে বাঘা, লালপুর ও দৌলতপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই এলাকা থেকে গরুগুলো উদ্ধার করেন এবং মালিকদের নিকট হস্তান্তর করেন। গত ১৮ মে দিবাগত গভীর রাতে ইউনিয়নটির কালিদাসখালী চরে গোলাগুলির পর কালিদাসখালি গ্রামের সিদ্দিক বেপারীর ছেলে স্বপন ব্যাপারি নিখোঁজ হন। এখনো তার সন্ধান পাওয়া যায়নি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১০

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১১

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১২

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৩

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৪

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৬

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৯

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST