৭ মে ২০২৬
অনলাইন সংস্করণ

আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন ফয়েজুল কবির

বৃহস্পতিবার (০৭ মে) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৪তম পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। ছবি : আরএমপি মিডিয়াসেল

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে বৃহস্পতিবার (০৭ মে) যোগদান করেন মোহাম্মদ ফয়েজুল কবির। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ। এই প্রজ্ঞাপনে বদলি ও পদায়ন বিষয়টি জানানো হয়।

মোহাম্মদ ফয়েজুল কবির, ১৯৭৪ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন।

আরও পড়ুনঃ   বরেন্দ্র কলেজে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ডিআইজি হিসেবে স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকায় কর্মরত ছিলেন।

তিনি রাজশাহী মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করতে মহানগরীর সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন।

আরও পড়ুনঃ   হামলার পর ফাঁকা বাগসারা সাঁওতালপাড়া

উল্লেখ্য যে, বৃহস্পতিবার (০৭ মে) সকালে আরএমপির সাবেক পুলিশ কমিশনার ড. মো. জিললুর রহমান বদলি জনিত কারণে সিলেট রেঞ্জে যোগদানের উদ্দেশ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের দায়িত্বভার নবাগত পুলিশ কমিশনার এর নিকট হস্তান্তর করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

দেশকে জুয়া ও মাদকমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন ২৭ জুন

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

নগরীতে ইসকাফ সিরাপসহ ডিবির হাতে মাদক কারবারি গ্রেপ্তার

১১

নগরীতে অ্যালকোহল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১২

রাবির সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

১৩

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৫

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৬

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

১৭

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

১৮

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

১৯

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

২০

Design & Developed by: BD IT HOST