২ মে ২০২৬
অনলাইন সংস্করণ

তানোর উপজেলা প্রেসক্লাবের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর উপজেলা প্রেসক্লাবের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) রাত আটটার দিকে তানোর থানা মোড়স্থ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ। বিশেষ অতিথি ছিলেন তানোর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোয়াজ্জেম।

তানোর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেনের সভাপতিত্বে এবং তানোর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত ও মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

আরও পড়ুনঃ   চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক সেজে প্রতারণা,ভ্রাম্যমাণ আদালতে লাখ টাকা জরিমানা

আলোচনা সভায় বক্তব্য দেন তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু ও তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর। বক্তারা বলেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও পেশাদার সাংবাদিকতা চর্চার মাধ্যমে তানোর উপজেলা প্রেসক্লাব ইতোমধ্যে স্থানীয় সাংবাদিকদের একটি আস্থার প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে। ভবিষ্যতেও সাংবাদিকদের ঐক্য দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তানোর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আশরাফুল ইসলাম রনজু সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল তানোর মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আলিফ হোসেন সহসভাপতি মনিরুজ্জামান মনি উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি হামিদুর চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন কুমার ও এইচ এম ফারুক কোষাধ্যক্ষ সেলিম রেজা দপ্তর সম্পাদক সৈয়দ মাহমুদ শাওন সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক প্রভাষক আব্দুর রহিম কার্যকরী সদস্য পাপ্পু কুমার তানোর থানার ডিএসবি শাখার উপপরিদর্শক মাসুদ রানা সমাজসেবক গোলাম মোস্তফা আনারুল মাস্টার মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুনঃ   ১২ কেজি গাঁজাসহ এক কারবারি আটক

পরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে তানোর উপজেলা প্রেসক্লাবের নবম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়।

উল্লেখ্য ২০১৮ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি শুরুতে তানোর রিপোর্টার্স ক্লাব নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০২৫ সালে পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে সংগঠনটির নাম পরিবর্তন করে তানোর উপজেলা প্রেসক্লাব রাখা হয় এবং নতুন কমিটি গঠন করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে ১৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১

মাতৃত্বের অভিজ্ঞতা নিয়েও বিশেষ ভাবনা দীপিকার

২

শিবুদার রোম্যান্সে হাতেখড়ি হয়েছে আমার সঙ্গে : কৌশানি

৩

ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা

৪

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

৫

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র: হুঁশিয়ারি মোজতবা খামেনির

৬

নগরীর তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় চুরি, চোরকে দেড় বছরের কারাদণ্ড

৭

মোহনপুরে ‘সবার আগে বাংলাদেশ’ বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

৮

বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ড

৯

বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ

১০

বাগমারায় মাস্টার প্ল্যানের সার্ভে ও স্টাডিজ ফলাফল শেয়ারিং কর্মশালা

১১

নগরীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

১২

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

১৩

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

১৪

নিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন

১৫

মান্দা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৬

পঞ্চগড় জেলার আটোয়ারীতে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ, প্রশাসন নির্বিকার

১৭

এলাকা বহাল, ফি বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে রাজশাহীতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি

১৮

১৮ বাণিজ্যিক বাজার ঘিরে রপ্তানি বহুমুখীকরণ কৌশল প্রণয়ন করছে সরকার : বাণিজ্য সচিব

১৯

রাজশাহীতে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST