৯ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরে কামারগাঁ উচ্চ বিদ্যালয়ে বিদায়-নবীন বরণ অনুষ্ঠান, অশ্রুসিক্ত বিদায়ে সম্মানিত প্রধান শিক্ষক

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন শিক্ষার্থীদের বরণ এবং প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সুব্রত কুমার পালের অবসরজনিত বিদায় সংবর্ধনা এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. সাইদুর রহমান সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফাজ উদ্দীন কবিরাজ, সাবেক যুগ্ম সম্পাদক তানোর উপজেলা যুবদল,জাকির হোসেন জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক কামারগাঁ ইউনিয়ন বিএনপি, সাহিনুর নবী ডায়মন্ড, কামারগাঁ ইউনিয়ন বিএনপি নেতা, একরামুল হক গামু, যুগ্ম আহ্বায়ক তানোর উপজেলা কৃষক দল, জসিম উদ্দীন, সভাপতি কামারগাঁ ওয়ার্ড বিএনপি, সাবেক ছাত্রদল নেতা মাইনুল ইসলাম, শফিকুল ইসলাম সেন্টু, আহ্বায়ক কামারগাঁ ইউনিয়ন যুবদলসহ স্থানীয় নেতৃবৃন্দ, অভিভাবক ও সুধীজন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ফিরতি যাত্রা শুরু, যাত্রীদের উপচে পড়া ভিড়

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে মধ্যাহ্নভোজ শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

জানা গেছে, চলতি বছর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে মোট ৫৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রধান শিক্ষক সুব্রত কুমার পালের অবসরজনিত বিদায় সংবর্ধনা। তিনি ১৯৯৪ সালে বিনা বেতনে কামারগাঁ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন এবং ১৯৯৭ সালে এমপিওভুক্ত হন। দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পাঠদান করে তিনি শিক্ষক-শিক্ষার্থীসহ সবার কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৩ সালে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আরও পড়ুনঃ   ঈদে রেলে যুক্ত হচ্ছে ১১২ কোচ, সৈয়দপুরে চলছে মেরামত

বিদায় বেলায় সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে অশ্রুসজল নয়নে তিনি শিক্ষকতা জীবনের ইতি টানেন। অনুষ্ঠানে উপস্থিত সকলেই তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST