২৪ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরে ব্যাটারিচালিত ভ্যানে অভিনব কৌশলে গাঁজা পরিবহন, গ্রেফতার ১

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : ব্যাটারিচালিত ভ্যানে অভিনব কৌশলে গাঁজা পরিবহনের সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। সোমবার (২৩ মার্চ ) বিকেল ৫টার দিকে রাজশাহীর তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামস্থ পাঠাকাটা মোড় সংলগ্ন মুন্ডুমালা-তানোর সড়কে চেকপোস্ট পরিচালনা করে তাকে আটক করা হয়।

র‍্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল ওই এলাকায় চেকপোস্ট বসায়। এসময় একটি ব্যাটারিচালিত ভ্যানকে সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ভ্যানের সিট কভারের নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   দেশের জন্য জীবন দিতে প্রস্তুত শিবগঞ্জ উপজেলার চৌকাবাসী

এ ঘটনায় মোঃ এমদাদুল (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি তানোর উপজেলার একান্নপুর গোয়ালপাড়া এলাকার বাসিন্দা। এসময় তার কাছ থেকে নগদ ৭০০ টাকা, একটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড এবং ব্যবহৃত ভ্যানটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে মাদক সংগ্রহ করে রাজশাহীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যেই তিনি নিজ এলাকায় নিয়ে যাচ্ছিলেন বলেও জানান।

আরও পড়ুনঃ   রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

এ ঘটনায় তার বিরুদ্ধে তানোর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা নিয়মিত সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র ও মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST