১৭ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

বাঘায় বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ভাম্যমান আদালত

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার।

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার জ্বালানি তেলের দোকানগুলোতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে উপজেলা প্রশাসনের। তারই ধারাবাহিকতায় বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার।

সোমবার (১৬ মার্চ) রাত ৮টায় উপজেলার বাউসা ইউনিয়নের তেঁতুলিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘মেসার্স সামিয়া অয়েল সেন্টার’-এর স্বত্বাধিকারী মো. এনামুল হককে বেশি দামে তেল বিক্রির অভিযোগে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং সতর্ক করা হয়। পর্যাপ্ত তেল মজুত থাকা সত্ত্বেও অবৈধভাবে বেশি দামে তেল বিক্রি এবং ভোক্তাদের চাহিদা অনুযায়ী সরবরাহ না করার দায়ে তাঁকে এই জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ   থাইল্যান্ড ভ্রমণে ভাবনার স্টানিং লুক

এর আগে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘মেসার্স রিয়াজ অয়েল সেন্টার’কে ১৫ হাজার টাকা, ‘মেসার্স এম এস ট্রেডার্স’কে ১০ হাজার টাকা, চন্ডীপুর এলাকার ‘জমিরুল অয়েল সেন্টার’-এর স্বত্বাধিকারীকে ২০ হাজার টাকা এবং পীরগাছা মোড়ে অবস্থিত ‘শিমুল টেলিকম’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ   স্থলবন্দরে কোন চাঁদাবাজি রাখব না: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ডিজি

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং জ্বালানি তেল বিক্রিতে অনিয়ম বন্ধে আমাদের মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST