১৩ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ৩

শুক্রবার সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার গড়মাটি কলোনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে আলু ভর্তি ট্রাকের সাথে সুপারী ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে এক চালক ও আহত হয়েছে অপর চালক ও ২ সহকারী। শুক্রবার সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার গড়মাটি কলোনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম জামাল সরদার (৩৫)। সে আলুবাহী ট্রাকের চালক ছিলেন এবং সে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে।

আরও পড়ুনঃ   রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলো ৪ কলেজ

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, বাগেরহাট থেকে নাটোরগামী আলুভর্তি ট্রাক ও নাটোর থেকে পাবনাগামী সুপারীভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। আহত অপর চালক ও দুই সহকারীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত সকল আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাক দুইটিকেও জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধারসহ গ্রেপ্তার ১

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

খুরুশকুলে পালপাড়া বাজার সড়ক যেন মরণফাঁদ, আড়াই মাসেই বেহালদশা

১০

জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

১১

নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

১২

পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

১৩

স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হবে : জাহেদ উর রহমান

১৪

ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বিষয়ে রাসিকের মতবিনিময় সভা

১৫

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

১৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ফরম নিলেন মির্জা ফখরুলের ভাই

১৭

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

১৮

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

১৯

পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

২০

Design & Developed by: BD IT HOST