৪ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে লাইসেন্সবিহীন দুইটি প্রতিষ্ঠানকে বিএসটিআই’র ৫০হাজার টাকা জরিমানা

রাজশাহীতে বিএসটিআই’র উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন(বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে বুধবার দুপুর ১২ টায় রাজশাহী জেলার পবা উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতিরেকে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে কোন প্রকার যন্ত্রপাতি ছাড়াই নিম্নমানের ‘স্যানিটারী ন্যাপকিন’ পণ্য উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় বায়া বাজার এলাকায় অবস্থিত এন এস মেডিকেল ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানটিকে ৪০,০০০/- (চল্লিশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয় এবং তৈরিকৃত স্যানিটারী ন্যাপকিনসহ উৎপাদনে ব্যবহৃত সকল কাঁচামাল জব্দ ও ধ্বংস করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী জনাব আব্দুল মোমিন পরবর্তীতে বিএসটিআই হতে অনুমোদন ব্যতিরেকে এধরণের পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ করবেন না মর্মে লিখিত অঙ্গীকারনামা জমা দেন।

আরও পড়ুনঃ   রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

এছাড়া একই এলাকায় অবস্থিত মেসার্স বাঁধন দই ঘর প্রতিষ্ঠানটি বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই ‘ফার্মেন্টেড মিল্ক (দই)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় ১০,০০০/- (দশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ   আরএমপি ডিবি’র অভিযানে ১০ জুয়াড়ি আটক

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), পবা, রাজশাহী জনাব মোহাম্মদ মেহেদী হাসান এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ এবং মেট্রোলজি উইং এর কর্মকর্তা মোঃ মেহেদী হাসান। এসময় বিএসটিআই’র কর্মকর্তা মোঃ আজিজুল হাকিম ও মোঃ মসফিকুল হাসান সহ পবা থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১০

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১১

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১২

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৪

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৫

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৬

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৭

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৮

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৯

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

২০

Design & Developed by: BD IT HOST