১৬ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

মঙ্গলবার বিকেলে নগরীর উপশহর নিউ মার্কেট এলাকার ঐতিহ্যবাহী 'রুমন কালাই হাউজ' পরিদর্শনে গিয়ে তিনি এই খাবারটি উপভোগ করেন।ছবি: কাবিল হোসেন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি খেয়ে ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রুটি খাওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, “দারুণ মজা!”।

মঙ্গলবার বিকেলে নগরীর উপশহর নিউ মার্কেট এলাকার ঐতিহ্যবাহী ‘রুমন কালাই হাউজ’ পরিদর্শনে গিয়ে তিনি এই খাবারটি উপভোগ করেন।

রুটি তৈরির প্রক্রিয়া ও সেলফি কালাই রুটি কীভাবে প্রস্তুত করা হচ্ছে, তা দোকানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অত্যন্ত আগ্রহের সাথে প্রত্যক্ষ করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তিনি নিজের মোবাইল ফোনে রুটি বানানোর ছবি তোলেন এবং সেলফি নেন। এরপর তিনি ঘুরে ঘুরে বেগুন ভর্তা তৈরি, রাজহাঁসের মাংস রান্নাসহ বিভিন্ন খাবার প্রস্তুতের প্রক্রিয়াও দেখেন।

আরও পড়ুনঃ   ময়মনসিংহ ডিআইজি অফিসে বৈষম্যবিরোধী পরিচয়ে হুমকি-বিশৃঙ্খলা

খাবারের প্রস্তুতি দেখা শেষে রাষ্ট্রদূত তাঁর স্ত্রীকে সাথে নিয়ে কালাই রুটি ও রাজহাঁসের মাংস খেতে বসেন। খাওয়াদাওয়া শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, কালাইয়ের রুটি, হাঁসের মাংস ও বেগুন ভর্তার স্বাদ এককথায় দারুণ ছিল।

আরও পড়ুনঃ   এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা

এদিকে মার্কিন রাষ্ট্রদূতের কালাই হাউজে আসার খবর পেয়ে ঐতিহ্যবাহী এই খাবার খাওয়ার দৃশ্য একনজর দেখতে সেখানে স্থানীয় প্রচুর উৎসুক জনতা ভিড় জমান। কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে রাষ্ট্রদূতের সফরসঙ্গীরাও এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST