১৯ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে চাঞ্চল্যকর মোশারফ হোসেন পলাশ মেম্বার হত্যা মামলার প্রধান আসামি রাজিবুল ইসলাম ওরফে রাজিবকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব-৫,রাজশাহী।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে জেলার পবা থানার বড়ইকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাজিব দামকুড়া থানার শিতলাই (বাথানবাড়ী) এলাকার মোছাব্বর হোসেনের ছেলে।

​বৃহস্পতিবার সকালে র‍্যাব-৫, রাজশাহীর মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুনঃ   দেশীয় ঐতিহ্যের পিঠার উৎসবে মেতেছে রুয়েট

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৫ জানুয়ারি রাত ৮টার দিকে শিতলাই বাথানবাড়ী গ্রামে পলাশ মেম্বারের সাথে গরু কেনাবেচাকে কেন্দ্র করে আসামিদের সাথে তর্ক হয়। একপর্যায়ে আসামিরা বাঁশের লাঠি দিয়ে পলাশের মাথায় আঘাত করে এবং বেধড়ক মারধর করে গুরুতর জখম করে। ​গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরের দিন (২৬ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় পলাশ মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে দামকুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।​

আরও পড়ুনঃ   দশ দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান

গ্রেফতার আসামি রাজিবকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দামকুড়া থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক : তথ্যমন্ত্রী

১০

জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানালো বাংলাদেশ

১১

১২

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

১৩

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

১৪

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৬

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

১৭

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

১৮

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

১৯

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST